কেবল একটি ‘বর্বর সভ্যতাই’ বোমাকে ‘মা’ বলে -আইআরজিসির মুখপাত্র
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইরানের আইআরজিসি মুখপাত্র শক্তিশালী অস্ত্র ব্যবহারের বিষয়ে মার্কিন প্রচারণাকে উপহাস করে বলেছেন যে, একটি ধ্বংসাত্মক বোমার নামের সঙ্গে ‘মা’ এর মতো পবিত্র শব্দ জুড়ে দেওয়া কেবল একটি ‘বর্বর সভ্যতার’ পক্ষেই সম্ভব।
গত সোমবার প্রকাশিত এক বার্তায় আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এ মন্তব্য করেছেন বলে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন ও এর ফলে সৃষ্ট মনস্তাত্ত্বিক চাপকে ইরানের সাধারণ মানুষ যেভাবে উপহাস করে, কৌতুক করে উড়িয়ে দেয়, তার প্রশংসা করে হোসেইন মোহেব্বি বলেছেন, “ভবিষ্যৎ সেই জাতিরই হবে যারা শত্রুর সবচেয়ে বড় হুমকিকে দৈনন্দিন হাস্যরসের বিষয়ে পরিণত করতে পারে।”
তাসনিম জানিয়েছে, ইরানের অন্তর্বর্তীকালীন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবন আল রেজা ইরানের বিরুদ্ধে তথাকথিত ‘মাদার অব অল বোমস’ ব্যবহার করা হতে পারে, এমন সম্ভাবনা নিয়ে ওঠা জল্পনা-কল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানানোর পর মোহেব্বি এ মন্তব্য করেন। আল রেজা বোমাটির নাম ও এর ধ্বংসাত্মক ক্ষমতার প্রভাবকে ‘গুরুত্বহীন’ উল্লেখ করে এ বিষয়ক শঙ্কা উড়িয়ে দেন।
আল রেজা জোর দিয়ে বলেছেন, “ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কৌশলগত সমীকরণ বদলে দিয়েছে আর মার্কিন কর্মকর্তাদের উচিত ইরানের শক্তিকে স্বীকার করে নেওয়া।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের নিচে কী আছে, ৫০০ বছর টিকে থাকার রহস্য কী?
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রথম সবুজ নক্ষত্র আবিষ্কারের দাবি জ্যোতির্বিজ্ঞানীদের
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা; এটি এখন নিক্ষেপের জন্য প্রস্তুত : নাকদি
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












