কেন আইএসপি লাইসেন্স নিলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল?
সরকারের আইসিটি বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) তথ্যপ্রযুক্তি খাতের নিয়ন্ত্রক সংস্থা হলেও সম্প্রতি সংস্থাটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স নিয়েছে। সাধারণত ইন্টারনেটের বাণিজ্যিক সেবাদানের জন্য আইএসপি লাইসেন্স প্রয়োজন হয়। বিসিসির লাইসেন্সের আবেদন ও লাইসেন্স পাওয়ায় এ খাতে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিসিসি চলতি বছরের জুলাই মাসে আইএসপি লাইসেন্সের জন্য আবেদন করে। এরপর অক্টোবরে অনুষ্ঠিত কমিশন বৈঠকে লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় বিটিআরসি। প্রথমবার কাগজপত্র যাচাই-বাছাই করে বিসিসির লাইসেন্সের বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেয়।
লাইসেন্স দেওয়ার বিষয়ে বিটিআরসির মন্তব্যÍ ‘আবেদন মূল্যায়ন কমিটি বিসিসির সব কাগজপত্র যাচাই করে এবং সরেজমিনে অফিস পরিদর্শন করে লাইসেন্স দেওয়ার পক্ষে মত দিয়েছে।’
বিসিসি হলো সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকাল থেকে দেশের প্রযুক্তি খাতে বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সংস্থা। বিসিসি বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে জাতীয় তথ্য ও প্রযুক্তি পরিকল্পনা, কৌশল এবং নীতি তৈরি করে। এছাড়া দেশের তথ্য ও প্রযুক্তির স্ট্যান্ডার্ড ও স্পেসিফিকেশন নির্ধারণ, অবকাঠামো তৈরি, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং এর সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা-বিষয়ক পরামর্শ প্রদান করে। প্রতিষ্ঠানটি জাতীয় সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত সমস্যা শনাক্ত করা, তদন্ত, প্রতিকার, প্রতিরোধ এবং প্রতিরোধের পাশাপাশি আইসিটি অডিট পরিচালনা করে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সভাপতি এমদাদুল হক বলেন, ‘বিসিসির এই লাইসেন্স দরকার ছিল না। আমরা মনে করি, এটা বিসিসির জন্য অপ্রয়োজনীয় একটি লাইসেন্স। প্রাইভেট সেক্টরই (আইএসপি) বিসিসিকে সেবা দিতে পারতো।’
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।