-ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এ হামলা চালানো হচ্ছে।
৭ অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। তখন থেকেই লেবানন ও ইসরায়েল সীমান্ত ক্রমবর্ধমান উত্তেজনার সাক্ষী হয়েছে। এ সীমান্তে অনেকবারই কামানের গোলা নিক্ষেপ ও রকেট হামলার ঘটনা ঘটেছে।
হিজবুল্লাহ বলেছে যে, তারা ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ২০টিরও বেশি হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলি বাহিনীতে হতাহতের ঘটনাও ঘটেছে।
একটি হামলা চালানো হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরের সাফেদ শহরের কাছে এইন জেইতিমের সামরিক ঘাঁটিতে। এতে ৪৮টি কাতিউশা রকেট ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ।
হামলায় ভারী বুরকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। গেল মাসে সংঘাত শুরুর পর থেকে ইরান-সমর্থিত গোষ্ঠীটির সবচেয়ে বড় রকেট হামলার ঘটনা এটি।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় গতকাল জুমুয়াবার সকাল ৭টায় (বাংলাদেশ সময় বেলা ১১টা) এই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি শুরু হয়। আগামী চার দিন এই যুদ্ধবিরতি বহাল থাকবে। চার দিনে ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। আর ইসরায়েল কারাগার থেকে মুক্তি দেবে ১৫০ ফিলিস্তিনিকে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।