কৃষি সামগ্রীর দাম কমানোর দাবিতে ১৬ জেলায় কৃষক সমাবেশ
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কৃষি উৎপাদন সামগ্রীর দাম কমানোসহ একাধিক দাবিতে দেশের উত্তরাঞ্চলের ২ বিভাগের ১৬ জেলার ৩৪টি স্থানে একযোগে মানববন্ধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু বহুমুখী সেতু পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
বামপন্থী কৃষক সংগঠন বাংলাদেশ কৃষক সমিতি এর আয়োজন করে।
মানববন্ধন ও সমাবেশে অংশ নিতে এদিন সকালে বিভিন্ন এলাকা থেকে শতাধিক কৃষক সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কড্ডার মোর এলাকায় এবং সলংগার ঘুরকা এলাকায় মহাসড়কে উপস্থিত হন।
তারা কৃষি উৎপাদন খরচ কমাতে উৎপাদন সার, তেল, বিদ্যুৎ ও বীজের দাম কমানো; কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান; কৃষি জমিতে কৃষকের অধিকার প্রতিষ্ঠা; নদী ভাঙনের শিকার কৃষকের স্বার্থ সংরক্ষণ; তাদের ক্ষতিপূরণ প্রদান; জমি নিয়ে হয়রানি বন্ধ; কৃষি জমিতে প্রকল্প বন্ধ; কৃষকের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা বলেন, কৃষকরা দেশের প্রধান চালিকা শক্তি হলেও যুগের পর যুগ ধরে কৃষকরা অবহেলিত থেকে যাচ্ছে। কৃষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।
তারা বলেন, কৃষক বাঁচলে তবেই কৃষি প্রধান বাংলাদেশ বাঁচবে।
তারা ন্যূনতম দেড় হাজার টাকা দরে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয়, বরেন্দ্র অঞ্চলসহ সারা দেশে কৃষি সেচে অনিয়ম-হয়রানি-দুর্নীতি বন্ধ, চাহিদা অনুযায়ী ন্যায্য মূল্যে সেচের পানি বিতরণ নিশ্চিতকরণ, কৃষি কার্ডের প্রবর্তন করে শষ্য বীমা ও পল্লী রেশন চালুর দাবি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)