শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আশার আলো দেখাচ্ছে বন্ধ থাকা গ্যাস কূপ!

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩, সকাল ৫:১৫
আশার আলো দেখাচ্ছে বন্ধ থাকা গ্যাস কূপ!

নিজস্ব প্রতিবেদক:
অবশেষে ঘুম ভেঙেছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির লিমিটেডের। বন্ধ থাকা কূপে আশার আলো দেখছে দেশের গ্যাস সম্পদ।
কোম্পানিটি বন্ধ থাকা রশিদপুর ২ ও ৫, কৈলাশটিলা-২ এবং সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ ওয়ার্কওভারের কাজ শুরু করেছে। এতে দৈনিক ৪ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির আশা করা হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
তিনি বলেন, সময়ের ক্ষেত্রে প্রকল্পটি নতুন রেকর্ড করতে যাচ্ছে। গত জানুয়ারি মাসের ২৯ তারিখে অনুমোদন হয়েছে, জুলাই মাসের ১ তারিখে ফিল্ডে কাজ শুরু হচ্ছে। ইতোমধ্যেই কৈলাশটিলা-২ নম্বর কূপে রিগ পৌঁছে গেছে। আমরা আশা করছি আগামী সেপ্টেম্বর মাসে কূপটি থেকে দৈনিক ১.৫ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। ২০২১ সালের ৮ আগস্ট থেকে কূপটির উৎপাদন বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন,আগস্টে কাজ শুরু হবে রশিদপুর-২ কূপের ওয়ার্কওভার। অক্টোবর নাগাদ কাজ শেষ হলে দৈনিক ১ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে। এরপর শুরু হবে রশিদপুর-৫ নম্বর ওয়ার্কওভার। কূপটি থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
অন্যদিকে সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপে মাত্রাতিরিক্ত পানি আসছে। এতে করে গ্যাসের উৎপাদন ৬০ হাজার ঘনফুটে নেমে এসেছে। কূপটির ওয়ার্কওভার শেষে ১ কোটি ঘনফুট গ্যাস প্রাপ্তির আশা করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়ে ২০২৪ সালের এপ্রিলে কাজ শেষ হবে।
রশিদপুর ৫ ও ২ নম্বর কূপ বন্ধ হয়ে যায় যথাক্রমে ২০০৬ ও ২০০৭ সালের অক্টোবরে। অনেক দিন ধরে কূপগুলো বন্ধ থাকায় সমালোচনায় মুখর ছিলেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী বলেছেন, নানা কারণে কূপের উৎপাদনে বিঘœ ঘটতে পারে। নিয়ম হচ্ছে কারণ খুজে দেখতে হবে। আপনি কারণ না খুঁজে হাত গুটিয়ে বসে থাকেন তাহলেতো সমাধান হবে না।
তিনি আরও বলেন, দেশীয় গ্যাস ফিল্ডগুলোর উপর একটি সমীক্ষা পরিচালনা করে আন্তর্জাতিক কোম্পানি স্লামবার্জার। ২০১১ সালে দাখিলকৃত রিপোর্টে বলা হয় বিদ্যমান গ্যাস ফিল্ডগুলোর সংস্কার করেই দৈনিক ৪০০ থেকে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এতে খরচ হতে পারে সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ইউএস ডলার। ১১ বছর পেরিয়ে গেলেও সেই রিপোর্ট নিয়ে কোন কাজ হয় নি। এই কাজগুলো করতে পারলে এখন স্পর্ট মার্কেট থেকে এলএনজি আমদানি করতে হতো না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর এখন স্লামবার্জারের রিপোর্ট নিয়ে কাজ শুরু করেছে পেট্রোবাংলা। তবে বড্ড দেরিতে।
বিবিয়ানা গ্যাস ফিল্ডের তুলনায় অনেক বেশি মজুদ রয়েছে কৈলাশটিলা ও রশিদপুর গ্যাস ফিল্ডে। কিন্তু উৎপাদনে বিবিয়ানার ধারের কাছেও নেই ফিল্ডগুলো। পেট্রোবাংলার প্রতিবেদন অনুযায়ী (৩১ ডিসেম্বর ২০২১) বিবিয়ানা অবশিষ্ট গ্যাস মজুদের পরিমাণ মাত্র ৭৬৩ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। কোম্পানিটি ১৫ জুন ১১২৭.৯ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দিয়েছে। অন্যদিকে রশিদপুরে অবশিষ্ট মজুদ (প্রমানিত ও সম্ভাব্য) রয়েছে ১৭৫৭ বিসিএফ। কোম্পানিটি ১৫ জুন মাত্র ৩৯.৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দিয়েছে। কৈলাশটিলায় ২০২১ সালের ডিসেম্বরে অবশিষ্ট মজুদ ছিল ২০১৪ বিসিএফ। অর্থাৎ বিবিয়ানার তুলনায় তিনগুণ মজুদ রয়েছে গ্যাস ফিল্ডটিতে। ১৫ জুন মাত্র ২৭.৬ মিলিয়ন গ্যাস উত্তোলন করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৭ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৭ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৭ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৭ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৮ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৮ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৮ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৮ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৮ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৮ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৮ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৮ ঘণ্টা আগে