কু-কিচিনের কয়েকটি ঘটনা আমাদের চিন্তিত করেছে -সালাহউদ্দিন
, ১৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১১ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, এখানে আমাদের পার্বত্য অঞ্চল, ভারতের একটি অঞ্চল এবং মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে বৈশ্বিক কোন কোন শক্তির পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য এই ভূখ-কে হয়তোবা তারা অন্যভাবে সাজাতে চায়।
তিনি বলেন, সাম্প্রতিককালে কয়েকটি ঘটনা আমাদের চিন্তিত করেছে। কু-কিচিনের ঘটনা আমাদের চিন্তিত করেছে, নিরাপত্তাবাহিনীকে চিন্তিত করেছে। এর পেছনে অনেক কারণ আছে। যেটা আমরা সাদা চোখে দেখছি, সেটার পেছনে পর্দার আড়ালে অনেক কারণ থাকে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিএইচটিআরএফ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, আমরা আগে থেকেই জানি যে, আমাদের হিল ট্র্যাকস নিয়ে আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকেই চালু আছে। সেটি অনেক পুরোনো। সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই যদি অখ- বাংলাদেশে বিশ্বাস করি, একই সংবিধানে বিশ্বাস করি, স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখ-কতাকে বজায় রাখতে চাই। তাহলে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে সেই অধিকারকে সাংবিধানিকভাবে ধারণ করতে হবে।
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেন আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকম ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেজন্য যারা সচেতন আমাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। আমাদের সজাগ থাকতে হবে। যেন আন্তর্জাতিক কোনো পরিকল্পনা কেউ সফল করতে না পারে। এজন্য আমাদের জাতীয় নিরাপত্তাবাহিনী, বুদ্ধিজীবী, গবেষক, সাংবাদিক সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্ট থাকতে হবে। যেন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখ-তা আমরা বজায় রাখতে পারি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)