কুয়াশায় মহাসড়কে ২০ গজের পর কিছু দেখা যাচ্ছে না
-ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ সাবি’, ১৩৯২ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জেঁকে বসেছে তীব্র শীত এবং ঘন কুয়াশা। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও বিকাল থেকে হিমেল ঠান্ডা কনকনে হাওয়ার কারণে জনজীবনের এক ধরনের স্থবিরতা নেমে আসে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলাচলরত যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না।
ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত ট্রাকচালক মাজিদুর রহমান জানান, মহাসড়কের ২০ গজের মধ্যে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যাচ্ছে না। তাই আগে থেকেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে মহাসড়কে প্রায়শই ঘটছে দুর্ঘটনা।
তিনি আরও জানান, এ ছাড়া ছোটখাটো যানবাহনগুলোকে কুয়াশার কারণে দূর থেকে দেখা যায় না। হঠাৎ করে হার্ট ব্রেক করলে লোড গাড়িকে নিয়ন্ত্রণ রাখা যায় না। ফলে দুর্ঘটনা অনিবার্য হয়ে দাঁড়ায়। তাই নিজের চেষ্টায় হেডলাইট জ্বালিয়ে সাবধানতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।
ঘন কুয়াশায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ঘন কুয়াশার কারণে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোর রাতে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে সিলেট থেকে যাত্রী নিয়ে লিমন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের কান্দিগাঁও এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালু বোঝাই একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)