নিজস্ব সংবাদদাতা:
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা কোনোভাবেই পূরণ করা যাচ্ছে না। দুই সপ্তাহ ধরে ঢাকার ফিলিং স্টেশনগুলোয় গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে, যা খুব একটা ছোটও হচ্ছে না। রেশনিং তুলে নেওয়ার পর ডিপো থেকে স্বাভাবিক বরাদ্দের চেয়ে তেল সরবরাহ বেড়েছে, কিন্তু আগের মতো ফিলিং স্টেশনগুলোয় গেলেই তেল পাওয়া যাচ্ছে না। ফিলিং স্টেশনগুলো তেল যতটা পাচ্ছে, তা দ্রুত নিয়ে নিচ্ছেন গ্রাহকরা।
তেল কোম্পানির কর্মকর্তা ও ফিলিং স্টেশনের মালিকেরা বলছেন, স্বাভাবিক চাহিদার পরিস্থিতি এখন নেই। টানা কিছুদিন রেশনিং থাকায় বাড়তি চাহিদা তৈরি হয়েছে। র বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে ২০ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। গতকাল বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টা থেকে দুই সড়কে এ যানজট দেখা দেয়।
বিকেল গড়াতে শিল্প অধ্যুষিত গাজীপুরের কয়েকশত শিল্প কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে কর্মজীবী এসব মানুষ নাড়ির টানে বাড়ির পথে রওয়ানা হয়েছে।
স্থানীয়রা জানায়, মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় বৃষ্টি উপেক্ষা করে সড়কে নেমেছে হাজার হাজার যাত্রী। উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশধার চন্দ্রা এলাকায় যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও দুজন। গতকাল বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে টার্মিনালের ১৪ নং পন্টুনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, ট্রলায় দিয়ে ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলায় দিয়ে যাত্রী তোলার সময় জাকির সম্রাট-৩ লঞ্চ পেছন থেকে আকস্মিক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লঞ্চের চাপায় দুইজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করেছে।
প্রত্য বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে আগুন ধরে গিয়ে একই পরিবারের তিন জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি রইছ উদ্দিন এবং ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন উদ্দিন এ তথ্য দিয়েছেন।
আহত তারিকুল ইসলাম, পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঈদের ছুটিতে একই পরিবারের বিভিন্ন বয়সের ১৭ জন একটি মাইক্রোবাসে ঢাকা থেকে রংপুরের কাউনিয়া উপজে বাকি অংশ পড়ুন...
গোপালগঞ্জ সংবাদদাতা:
মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে বসতঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে। মুহূর্তের মধ্যেই বিধবা মায়ের মাথা গোঁজার শেষ সম্বল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের মতু শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় ভোরে শহিদুল বিধবা মাকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হককে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।
জানা গেছে, ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে ৩৩ লাখ টাকার অস্বাভাবিক অর্থ লেনদেনের অভিযোগ উঠে। যা অনলাইন জুয়ার লেনদেন বলে অভিযোগ ছিল।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে ইমাউল হককে বদলির আদেশ দেওয়া হয়, তবে কারণ উল্লেখ করা হয়নি আদেশে।
এর আগে ২০ ফেব্রুয়ারি নিজের অনলাইন প্রোফাইলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের ৯৯ শতাংশ পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ৯৯.৯১ শতাংশ কারখানা এবং ঈদ বোনাস দিয়েছে ৯৯.৮১ শতাংশ কারখানা। অবশিষ্ট কয়েকটি কারখানায় বেতন ও বোনাস প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর উত্তরার বিজিএমইএ ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এসব তথ্য জানান।
তিনি বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মিরপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। গত মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-১৫ আসনের মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের হাতে উপহারের প্যাকেট তুলে দেয়।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতের পাশাপাশি বাংলাদেশ জামাতের আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এই দাতব্য অনুষ্ঠানে জামাত আমিরের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্য বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
দেশের জনগণের জীবনমান উন্নয়নে সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শিংজানি খাল পুনঃখনন কাজ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি ছিল, সরকার গঠন করলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এরই ধারাবাহিকতায় গোবিন্দগঞ্জের শিংজানি খাল পুনঃখনন করা হচ্ছে। এই খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। ইতোমধ্যে পুলিশ প্রশাসন দায়িত্বশীল পদক্ষেপ নিয়েছে এবং যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই স্বাভাবিক গতি যেন অব্যাহত থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে।
আমরা আশা করি, ঈদের ছুটিতে সবাই নিরাপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশটিতে থাকা কয়েকশ বাংলাদেশিকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুইশ বা তার চেয়ে কিছুটা বেশি সংখ্যক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে।
প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। পরে বাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল ফিতর বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির অন্যতম বৃহৎ উৎসবে। প্রতি বছর রমজানের শেষ সপ্তাহ থেকে শুরু করে ঈদের আগমুহূর্ত পর্যন্ত সারা দেশে কেনাকাটার এক বিশাল প্রবাহ তৈরি হয়- যা বাজারে নগদ অর্থের সঞ্চালন বাড়িয়ে অর্থনীতিকে লম্বা সময়ের জন্য চাঙা করে তোলে।
এবার সেই প্রবাহ আগের যেকোনও সময়ের চেয়ে বড় আকার ধারণ করেছে। ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরে ঈদকেন্দ্রিক অর্থনীতির আকার তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যেখানে সাম্প্রতিক বছরগুলোতে এই লেনদেনের পরিমাণ ছিল দুই থেকে আড়াই লাখ কোটি টাকার মধ্যে। ফ বাকি অংশ পড়ুন...












