কুরবানির পশুর চামড়ার দাম বাড়বে, আজ মূল্য নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গত বছরের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গত বছরের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। আজ বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণী সভায় মূল্য চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, চামড়া মজুত কিংবা ব্যবস্থাপনায় কোনোভাবেই যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সে জন্য তৎপর রয়েছে সরকার। এ বছর চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এতিমখানা এবং মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।