কুরআন শরীফ পোড়ানো ইস্যুতে ডেনিশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল আরব লিগ
ডেনিশ সরকার পবিত্র কুরআন শরীফ পোড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করতে পদক্ষেপ নিয়েছে। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরব লিগের আইন প্রণয়নকারী সংস্থা আরব পার্লামেন্ট।
আরব পার্লামেন্টের স্পিকার আদেল বিন আব্দুল রহমান আল-আসাউমি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে আশা প্রকাশ করেছেন যে নতুন এই সিদ্ধান্ত ডেনমার্কে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনা কমাতে ইতিবাচক অবদান রাখবে।
আল-আসউমি সুইডেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোকেও ডেনমার্কের উদাহরণ অনুসরণ করার আহ্বান জানানোর পাশাপাশি ধর্মীয় পবিত্রতা ও প্রতীক যাতে অবমাননা না হয়, তা নিশ্চিত করতে ইউরোপীয় পার্লামেন্টকে সম্মিলিত পর্যায়ে অনুরূপ আইন গ্রহণের আহ্বান জানান।
সম্প্রতি ডেনমার্কের মতো, সুইডেনেও পবিত্র কুরআন শরীফ অবমাননা বিনা উস্কানিতেই বেড়েছে।
এর পরিপ্রেক্ষিতে ডেনমার্কের বিচারমন্ত্রী হামেলগার্ড গত সপ্তাহে নতুন এক বিলের বিষয়ে ঘোষণা করেছিলেন, তার সরকার ধর্মীয় সম্প্রদায়ের কাছে তাৎপর্যপূর্ণ বস্তুর প্রতি অনুপযুক্ত আচরণ নিষিদ্ধ করেছে।
বিলটি জনসমক্ষে কুরআন ও বাইবেল পোড়ানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করবে। এ ধরনের কাজে জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদ- বা উভয় দ-ই হতে পারে।
হামেলগার্ড এক সংবাদ সম্মেলনে বলেছিলো, সাম্প্রতিক পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনাগুলো এক বিবেচনাহীন তামাশা -যার বিভেদ ও ঘৃণা সৃষ্টি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।