নতুন ২৪ পণ্যে বাড়ল রাজস্ব আয়
নিজস্ব প্রতিবেদক:
দেড় বছর আগেও চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ৫৫ ধরনের পণ্যের নমুনা পরীক্ষা করে ছাড়পত্র দিত বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম কার্যালয়। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে লুব্রিকেটিং অয়েল, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, রাইটিং অ্যান্ড প্রিন্টিং পেপার, সার্কিট ব্রেকার, বেবি পাউডার, বেবি লোশনসহ আরও ২৪ ধরনের পণ্য।
নতুন পণ্য যুক্ত হওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির রাজস্ব আদায়ে। ফলে এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ৮ কোটি ২৮ লাখ টাকা।
২০২১-২২ অর্থবছরে সিএম এবং মেট্রোলজি উইং মিলে রাজস্ব আদায় হয়েছিল ১৯ কোটি ৬৩ লাখ টাকা। সেখানে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২৭ কোটি ৯১ লাখ টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটিতে রাজস্ব আদায় বেড়েছে ৪২.১৮ শতাংশ।
রাজস্ব আদায় বাড়ার বিষয়ে জানতে চাইলে বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, ‘একাধিক কারণে এবার আমাদের রাজস্ব আদায় অনেক বেড়েছে। গত অর্থবছরের তুলনায় এবার লাইসেন্স প্রদান ও নবায়ন বেশি হয়েছে। সেখান থেকে একটি ফি এসেছে। অন্যদিকে আগে ছাড়পত্রের জন্য আমদানি পর্যায়ে আমাদের অধীনে পণ্য ছিল ৫৫টি, সেখান থেকে বাড়িয়ে এখন করা হয়েছে ৭৯টি। আমদানি পণ্যের ছাড়পত্র থেকেই বেশি রাজস্ব আদায় হয়েছে। বিশেষ করে লুব্রিকেটিং অয়েল থেকে এবার সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে।’
বিএসটিআই সূত্র জানায়, খাদ্যপণ্য, পাট, বস্ত্র, কেমিক্যাল, সিরামিক টাইলস, তেল, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সসহ ২৭৬ ধরনের পণ্যের মান নিয়ন্ত্রণ করে বিএসটিআই। এর মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ৫৫ ধরনের পণ্য পরীক্ষা করত বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়। কিন্তু গত ২০২১-২২ অর্থবছরের শেষদিকে এর সঙ্গে লুব্রিকেটিং অয়েল, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, রাইটিং অ্যান্ড প্রিন্টিং পেপার, সার্কিট ব্রেকার, বেবি পাউডার, বেবি লোশনসহ আরও ২৪টি পণ্যের পরীক্ষা করার অনুমতি পায় প্রতিষ্ঠানটি। সেই হিসেবে বর্তমানে প্রতিষ্ঠানটি থেকে ৭৯ ধরনের আমদানি পণ্যের ছাড়পত্র প্রদান করা হয়। আমদানি পণ্যের ছাড়পত্র প্রদানের তালিকায় নতুন ২৪টি পণ্য সংযুক্ত হওয়ায় এবার বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের রাজস্ব আদায় বেড়েছে।
বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের রাজস্ব আদায়ের তথ্য অনুযায়ী, এবার সিএম উইংয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৮ কোটি টাকা। সেখানে রাজস্ব আদায় হয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকা। অন্যদিকে মেট্রোলজি উইংয়ে এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৬৬ লাখ টাকা, সেখানে এবার রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৯৩ লাখ টাকা।
রাজস্ব আদায়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে সিএম উইংয়ে রাজস্ব আদায় বেড়েছে ৭ কোটি ৮৬ লাখ টাকা। গত অর্থবছর এই উইংয়ে রাজস্ব আদায় হয়েছিল ১৮ কোটি ১২ লাখ টাকা। সেখানে এবার আদায় হয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাক। গত অর্থবছরের তুলনায় এবার রাজস্ব আদায় বেড়েছে ৪৩.৩৭ শতাংশ।
অন্যদিকে গত অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে মেট্রোলজি উইংয়ে রাজস্ব আদায় বেড়েছে ৪২ লাখ টাকা। গত অর্থবছর এই উইংয়ে রাজস্ব আদায় হয়েছিল ১ কোটি ৫৩ লাখ টাকা। সেখানে এবার আদায় হয়েছে ১ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এবার রাজস্ব আদায় বেড়েছে ২৭.৮১ শতাংশ।
শুধু লাইসেন্স প্রদান, নবায়ন ও আমদানি-রপ্তানি পণ্যের ছাড়পত্র বাবদ রাজস্ব বেড়েছে তা নয়, এবার ভ্রাম্যমাণ অদাালতের অভিযান থেকেও জরিমানা আদায় বেড়েছে। সিএম উইং থেকে ২০২১-২২ অর্থবছর অভিযান পরিচালনা করা হয় ৭৬টি। এর মধ্যে ৬৯টি মামলায় জরিমানা আদায় করা হয় ১৩ লাখ ১৫ হাজার টাকা। সেখানে ২০২২-২৩ অর্থবছরে ৮২টি অভিযান পরিচালনা কর া হয়। এর মধ্যে ৮৪টি মামলায় জরিমানা করা হয় ২৪ লাখ ৮৭ হাজার টাকা।
অন্যদিকে মেট্রোলজি উইং থেকে ২০২১-২২ অর্থবছর অভিযান পরিচালনা করা হয় ৬০টি। এর মধ্যে ১০৪ মামলায় জরিমানা আদায় করা হয় ১১ লাখ ৩ হাজার টাকা। সেখানে ২০২২-২৩ অর্থবছরে একই সংখ্যক অভিযান পরিচালনা করে ৭৯টি মামলায় জরিমানা আদায় করা হয় ২১ লাখ ২৫ হাজার টাকা।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।