কুমিল্লা সীমান্তের মাটিতে আঙুরের স্বপ্ন
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৬ জুন, ২০২৬ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার সীমান্তের মাটিতে একজন কৃষকের চাষ করা লাল ও কালো রঙের আকর্ষণীয় আঙুর দেখতে যেমন সুন্দর, তেমনি স্বাদেও বেশ মিষ্টি। স্থানীয়রা অনেকেই এখন এই সুমিষ্ট আঙুর চাষের স্বপ্ন দেখছেন।
বাংলাদেশে আঙুর চাষের কথা উঠলেই অনেকের মনে ভেসে ওঠে বিদেশের বিস্তীর্ণ আঙুর বাগানের ছবি।
দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা ছিল যে দেশের আবহাওয়া ও মাটি আঙুর চাষের জন্য খুব একটা উপযোগী নয়।
ফলে বাজারে পাওয়া আঙুরের প্রায় পুরোটাই বিদেশ থেকে আমদানি করা হয়।
কুমিল্লার সীমান্তবর্তী কৃষক আক্তারুজ্জামান সেকুল এখন আঙুর চাষে সাফল্যের নতুন গল্প লিখছেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা শরিফপুর গ্রামের কৃষক সেকুল দীর্ঘদিন ধরেই ব্যতিক্রমধর্মী কৃষিকাজে আগ্রহী।
সেকুলের বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল ও কালো রঙের সুস্বাদু আঙুর। এই সাফল্য শুধু একটি পরিবারের নয়, বরং পুরো অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। প্রচলিত ফসলের পাশাপাশি নতুন কিছু করার চিন্তা থেকেই তার আঙুর চাষের যাত্রা শুরু।
আঙুর উৎপাদনের আধুনিক পদ্ধতি সম্পর্কে জানতে আক্তারুজ্জামান সেকুল ভারতে প্রশিক্ষণ নেন। সেখান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ গ্রামের ৮২ শতক জমিতে পরীক্ষামূলকভাবে আঙুরের বাগান গড়ে তোলেন।
বাগানে তিনি তিনটি উন্নত জাতের আঙুরের চারা রোপণ করেন। এর মধ্যে রয়েছে বাইনুকুর, ভ্যারাইটি ও তুরস্কের জনপ্রিয় সিডলেস ভ্যারাইটি।
শুরুতে অনেকেই সেকুলের এই উদ্যোগকে কৌতূহলের চোখে দেখলেও সেকুল আত্মবিশ^াস হারাননি। বাগানের নিয়মিত পরিচর্যা, সঠিক ছাঁটাই, সেচ ও রোগবালাই ব্যবস্থাপনার মাধ্যমে গাছগুলোকে বড় করে তোলেন তিনি।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, চারা রোপণের মাত্র ১০ মাসের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে। শত শত থোকা আঙুরে ভরে যায় পুরো বাগান।
তবে সেকুল প্রথম বছরেই বেশি ফলনের দিকে না গিয়ে, গাছের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও উৎপাদন সক্ষমতার কথা বিবেচনা করেন। এ জন্য তিনি অনেক কুঁড়ি ও ফলের থোকা ছেঁটে ফেলেন। শেষ পর্যন্ত প্রায় ২০০টি থোকা রেখে দেন। এগুলোই এখন পরিপক্ব হয়ে গাছে ঝুলছে।
প্রতিটি থোকার ওজন প্রায় আধা কেজি। সে হিসেবে বর্তমানে প্রায় ১০০ কেজির মতো আঙুর গাছে রয়েছে।
লাল ও কালো রঙের আকর্ষণীয় আঙুরগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি স্বাদেও বেশ মিষ্টি। স্থানীয়ভাবে উৎপাদিত ফল হলেও এর গুণগত মান বিদেশি আঙুরের সঙ্গে তুলনীয় বলে মনে করছেন অনেকে।
কৃষক আক্তারুজ্জামান সেকুল বলেন, অনেকেই বলেছিলেন বাংলাদেশে ভালো আঙুর হবে না। কিন্তু আমি বিশ^াস করতাম, সঠিক প্রযুক্তি ও পরিচর্যা জানলে অবশ্যই সফল হওয়া সম্ভব।
তিনি বলেন, প্রথম ফলনেই যে সাড়া পেয়েছি, তাতে আমি আশাবাদী। ভবিষ্যতে আরও বড় পরিসরে আঙুর উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
সেকুল আরও বলেন, আমি চাই এই অঞ্চলের কৃষকরা প্রচলিত ফসলের পাশাপাশি আঙুর চাষেও এগিয়ে আসুক। বাজারে আঙুরের চাহিদা অনেক বেশি।
মফিজুল ইসলাম বলেন, লালমাই পাহাড় এলাকায় আমার কিছু জমি রয়েছে। সেখানে আমিও আঙুরের বাগান করার পরিকল্পনা করছি। এ বিষয়ে আক্তারুজ্জামান সেকুল ভাইয়ের পরামর্শ ও সহযোগিতা চেয়েছি। তিনি সহযোগিতার আশ^াস দিয়েছেন।
তিনি আরও বলেন, যদি বাণিজ্যিকভাবে আঙুর চাষ সম্প্রসারণ করা যায়, তাহলে এটি কৃষকদের জন্য নতুন আয়ের উৎস তৈরি করবে এবং একই সঙ্গে বিদেশি ফল আমদানির ওপর নির্ভরশীলতাও কিছুটা কমবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ কে এম আরিফুজ্জামান রহমান বলেন, আমরা শুরু থেকেই কৃষক আক্তারুজ্জামান সেকুলের আঙুর বাগান নিয়মিত পর্যবেক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে আসছি। এখন পর্যন্ত বাগানটির ফলনের অবস্থা থেকে অত্যন্ত আশাব্যঞ্জক।
তিনি আরও বলেন, কুমিল্লার সীমান্তবর্তী এলাকার মাটি ও পানিবায়ু আঙুর চাষের জন্য সম্ভাবনাময় বলে মনে হচ্ছে। বিশেষ করে উঁচু জমি ও টিলাভূমিতে এ ফসলের ভালো সম্ভাবনা রয়েছে। কেউ আঙুর চাষে আগ্রহী হলে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিতে প্রস্তুত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












