কুমিল্লায় এক বছরে বিনাধান-২৫ এর আবাদ বেড়েছে ১৯ গুণ
কুমিল্লার মাঠে বিপ্লব ঘটিয়েছে নতুন প্রজাতির বিনাধান- ২৫। এক বছরে কুমিল্লা অঞ্চলে এর আবাদ বেড়েছে প্রায় ১৯ গুন।
কুমিল্লা অঞ্চলে গত বছর ৪০ হেক্টর জমিতে বিনাধান-২৫ চাষ করা হয়। এবার তা বেড়ে ৭৫০ হেক্টর হয়েছে। বুড়িচংয়ে গত বছর আবাদ হয় ৪ হেক্টর, এবার তা বেড়ে দাঁড়ায় ৩৫ হেক্টরে।
গত সোমবার (২২ এপ্রিল) বিকেলে এই ধান কাটা নিয়ে কুমিল্লা বুড়িচং উপজেলার ইন্দ্রবতী এলাকায় আয়োজিত কৃষক সমাবেশে এ তথ্য জানানো হয়।
বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, কৃষিকে লাভজনক করা না গেলে কৃষককে মাঠে ধরে রাখা যাবে না। সেক্ষেত্রে বিনাধান-২৫ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিনাধান-২৫ দামের তুলনায় ফলন বেশি, দামও ভালো পাওয়া যায়। তাই কৃষকরা এই ধান চাষে ঝুঁকছেন।
বিনাধান-২৫ এর বীজ তৈরি করে কৃষক লাভবান হতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।