কিশোরগঞ্জের হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কিশোরগঞ্জের মিঠামইন হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের অনুসারীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
বিরোধ মীমাংসার জন্য শুক্রবার সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গ্রামে সালিশের আয়োজন করেন।
তবে সালিশ শুরু হওয়ার আগেই গ্রামের সামনের একটি মাঠে দুপক্ষের লোকজনের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের লোকজন দা, বল্লম ও টেঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দুপক্ষের বিরোধ মীমাংসার জন্য সেই গ্রামে গিয়েছিলাম। কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তিনি বলেন, পরে সবার সম্মিলিত চেষ্টায় সংঘর্ষ থামানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনও পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৌলতপুরে ৩ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শাহজালালে কাস্টমসের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি পণ্য আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)