কিছু সাংবাদিক ও দুদক কর্মকর্তাকে মোটা অংকের টাকা দিয়েছে শামসুজ্জামান -হারুন
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান তার সার্টিফিকেট জালিয়াতির ব্যবসা টিকিয়ে রাখতে কিছু সাংবাদিক ও দুদকের কর্মকর্তাকে মোটা অংকের টাকা দেয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান। ডিবি পুলিশ চার দিনের রিমান্ডে এনে এ তথ্য বের করেছেন।
হারুন অর রশীদ জানান, ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শামসুজ্জামান। এই জালিয়াতির সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
তবে, জালিয়াতির সাথে জড়িত সাংবাদিক এবং দুদকের কর্মরত যাদের নাম উঠে এসেছে, তারা চাইলে গোয়েন্দা বিভাগ কিংবা সরাসরি শামসুজ্জামানের মুখোমুখি হতে পারে বলেও জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।