কাস্টমস অফিসার পরিচয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো তারা
, ২৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ০২ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিবিএ পাস করে কাস্টমস অফিসে চাকরির জন্য আবেদন করে নজরুল ইসলাম। চাকরি পেতে বেশ কয়েকজনকে বিভিন্ন সময় অর্থ দিয়ে প্রতারিত হয়। পরে নিজেই একটি চক্র গড়ে তোলে। কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে, মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ওই চক্রের চার সদস্যকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে নিজেদের কাস্টমস অফিসার পরিচয় দিয়ে ওই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে, বিদেশে লোক পাঠানো, ভিসা তৈরি, বিমানবন্দর ও স্থলবন্দরে মালামাল ছাড়িয়ে আনার কথা বলে বিপুল অর্থ আত্মসাৎ করে। মঙ্গলবার বেশ কয়েকজন ভুক্তভোগী র্যাব-১০-এর কাছে আইনি সহায়তা চেয়ে একটি লিখিত অভিযোগ দেয়। এরই ধারাবাহিকতায় ওই দিন রাতে র্যাব-১০-এর একটি দল তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়ে তথ্য দিয়েছে।
খন্দকার আল মঈন বলেন, ‘চক্রটি প্রায় দুই বছর ধরে প্রতারণার কাজ করে আসছে। চক্রের সদস্য সাত থেকে আট জন। মূল হোতা নজরুল। অন্য সদস্যরা বিভিন্ন এলাকার চাকরি প্রত্যাশীদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে নজরুলের কাছে আনতো। সে প্রতারণার মাধ্যমে চাকরি প্রত্যাশীদের থেকে নগদ অর্থ হাতিয়ে নিতো।’
তিনি বলেন, ‘তারা চাকরি দেওয়াসহ বিদেশে লোক পাঠানোর কথা বলে অসংখ্য ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া চক্রটি তাদের গাড়িতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে রাজধানীসহ নারায়ণগঞ্জের স্থানীয় ব্যবসায়ী, ঢাকার বাইরে বিভিন্ন রিসোর্ট ও ব্যবসায়ীদের রাজস্ব ফাঁকি দেওয়ার ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। চক্রটির স্থায়ীভাবে কোনও অফিস ছিল না, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ওয়ায়েশ করোনীর ভাড়া বাসাকে অস্থায়ী অফিস হিসেবে ব্যবহার করে আসছিল। আত্মগোপনের জন্য তারা প্রায়ই নিজেদের মোবাইল নম্বর বন্ধ রেখে আত্মীয় ও বন্ধুদের বাসায় অবস্থান করতো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












