‘কালো সোনা’য় চারশ কোটি টাকার আশা
দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনের জেলা ফরিদপুর। পেঁয়াজের বীজ উৎপাদনেও পিছিয়ে নেই এ জেলা।
‘কালো সোনা’ খ্যাত এই পেঁয়াজ বীজ উৎপাদনে দিনদিন এগিয়ে যাচ্ছে ফরিদপুর। প্রতিবছর চাষাবাদের জমির পরিধি বাড়ছে। তাই বিপুল সাফল্যের আশা করছেন এ অঞ্চলের মানুষ। অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে ১ হাজার ৮৫৪ হেক্টর জমিতে প্রায় ৯৬৪ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদিত হবে, যার বাজারমূল্য ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের।
ফরিদপুরের পেঁয়াজ বীজের বাজারমূল্য অতি উচ্চ। প্রতি কেজি পেঁয়াজ বীজ ৩ হাজার ৫০০ থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হয় বলে জানান কৃষকরা। একসময় এই বীজ সম্পূর্ণ আমদানিনির্ভর ছিল, তবে বর্তমানে দেশের চাহিদার ৫০ শতাংশ পেঁয়াজ বীজ সরবরাহ করে থাকেন ফরিদপুরের কৃষকরা। এভাবে পেঁয়াজ বীজ উৎপাদন হলে একসময় দের দেশের বীজের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে বলে দাবি এ অঞ্চলের কৃষকের।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।