কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে উৎসাহ দেবে -জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, পুলিশের সাবেক আইজি বেনজীর ও সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজের যদি এতো সম্পদ হয়, তাহলে সরকারের কেন্দ্রে থাকা ব্যক্তিদের সম্পদ কী পরিমাণ আছে। প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার বিধান রাখা হয়েছে। অন্যদিকে বৈধপথে রোজগার করা টাকার ৩০ শতাংশ ট্যাক্স দিতে হবে। এটা তো ক্ষমতা ব্যবহার করে দুর্নীতিকে উৎসাহ দেওয়া হলো।
গত সোমবার রাজধানীর হাতিরপুলের দলীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলনের পক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য ধরা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, প্রথমত মূল্যস্ফীতির হিসেবেই রয়েছে ঘাপলা। সরকারিভাবে মূল্যস্ফীতি বলা হচ্ছে ৯ শতাংশের বেশি। কিন্তু বিআইডিএসের হিসাব বলছে মূল্যস্ফীতি ১৫ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা প্রস্তাবিত বাজেটে অনুপস্থিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।