কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা-বিদ্রোহ করে বন্দিরা। বিভিন্ন কারাগারে বাইরে থেকে চালানো হয় হামলা-ভাঙচুর। এ পরিস্থিতিতে ২ হাজারেরও অধিক বন্দি পালিয়ে যায়। তাদের মধ্যে মৃত্যুদ-, যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দিসহ বিচারাধীন মামলার আসামিরা ছিলো। এখন পর্যন্ত ৯০০ বন্দি পলাতক রয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর বকশিবাজারে অবস্থিত কারা অধিদপ্তরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।
তিনি জানান, এখন পর্যন্ত অনেক বন্দিদের গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি দুই একজন আসামি ফিরেও এসেছে। এখন পর্যন্ত ৯০০ বন্দি পলাতক রয়েছে।
১২ জেলারসহ কারাগারের ৩৪ কর্মকর্তাকে বদলি:
দেশের বিভিন্ন কারাগারের ১২ জেলার, ৬ জন ডেপুটি জেলার, ৫ জন সর্বপ্রধান কারারক্ষী, ৯ জন মেট্রোন এবং দুজন ডিপ্লোমা নার্স/ফার্মাসিস্টসহ ৩৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানের সই করা পৃথক পাঁচ আদেশে এ বদলি করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।