কারাগার থেকে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কিলার আব্বাস’
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসী ‘কিলার আব্বাস’ ওরফে আব্বাস আলী। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বেলা সোয়া ১১টার দিকে জানান, আব্বাস আলীর জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে ও অন্য কোন সংস্থার আপত্তি না থাকায় সোমবার রাত সোয়া ১০টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। তার পিতার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম এই কিলার আব্বাস। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় হত্যা মামলা করা হয় তার বিরুদ্ধে। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেফতার হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।