রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

কারাগারে কর্মসংস্থান : সংসারে টাকা পাঠাচ্ছেন বন্দীরা

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, সকাল ৫:৪১
কারাগারে কর্মসংস্থান : সংসারে টাকা পাঠাচ্ছেন বন্দীরা
নিজস্ব প্রতিবেদক:
কারাগারে থেকেও সংসার চালাতে টাকা পাঠাচ্ছেন বন্দীরা। কেউ আবার জমা রাখছেন নিজের ভবিষ্যতের জন্য। যাতে করে কারামুক্তির পর সেই টাকা দিয়ে কিছু একটা করে জীবন চালাতে পারেন। আত্মশুদ্ধি ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলছে এমন নানামুখী কার্যক্রম। বন্দীদের আত্মশুদ্ধির পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কারাগারে গড়ে তোলা হয়েছে বিভিন্ন কারখানা, মিনি গার্মেন্ট, শিক্ষালয়সহ নানা কর্মক্ষেত্র। এসব কারখানা থেকে উৎপাদিত পণ্য বাজারজাত করে তার ৫০ শতাংশ লভ্যাংশ দেয়া হচ্ছে কাজের সাথে সম্পৃক্ত বন্দীদের। যাতে করে জেল থেকে ফিরে তাকে হতাশায় ভুগতে না হয়।
কর্মকর্তারা বলছেন, কারাগারে ‘রেনেসাঁস’ নামক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে আত্মকর্মসংস্থানের জন্য কম্পিউটার, দর্জি, গার্মেন্ট, তাঁত শিল্প, জামদানি বেনারসি ও কাতান শাড়ি তৈরি, পাদুকা তৈরি, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামতের কাজ করা হচ্ছে। একই সাথে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এছাড়াও ইংরেজি ভাষা শিক্ষা, মিউজিক শিক্ষা, জেন্টস পার্লার, হস্ত ও সূচি শিল্প, শোপিস তৈরি, কৃষি ও গবাদি পশুপালন ইত্যাদি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে প্রায় ১০ হাজার বন্দীর মধ্যে প্রায় এক হাজার বন্দী এসব কাজের সাথে সম্পৃক্ত।
জানা গেছে, কারাগারের তৈরি শাড়ি, লুঙ্গি, নারী-পুরুষ শিশুদের জুতাসহ বিভিন্ন পণ্য বাজারে বিক্রি হয়। এসব পণ্য থেকে আয়ের একটি বড় অংশ (সরকারি নিয়ম অনুযায়ী) পারিশ্রমিক হিসাবে বন্দীদের দেয়া হয়। যা তারা পরিবারের খরচের জন্য পাঠিয়ে থাকেন। আবার অনেকে টাকা জমা রাখছেন। পরে জেল থেকে বের হয়ে ওই টাকা দিয়েই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারেন। সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ নয়া দিগন্তকে বলেন, কারাগার নিয়ে মানুষ একটি নেগেটিভ ধারণা পোষণ করে থাকে। উন্নত দেশগুলো এখন কারাগারকে সংশোধোনাগারে পরিণত করছে। কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়া জেনারেল এ এস এম আনিসুল হকের নেতৃত্বে আমরাও সেটাই করছি। তিনি বলেন, বন্দীদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাতে কারাগার থেকে ফিরে তারা কাজ করে খেতে পারেন। এছাড়া প্রশিক্ষিত বন্দীদের পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি চাকরি প্রদান, জেলা প্রশাসনের মাধ্যমে অপরাধী পুনর্বাসন সমিতিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হচ্ছে। তা দিয়ে সেলাই মেশিন, রিকশা, ভ্যান কিনে দেয়া হচ্ছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে রয়েছে মিনি গার্মেন্ট, জুতা তৈরির কারখানা, হস্তশিল্পসহ ছোট বড় কয়েকটি কারখানা। এখানে তৈরি পণ্য বাজারজাত করা হচ্ছে। এখান থেকে আয়ের প্রায় ৫০ ভাগ লভ্যাংশ দেয়া হচ্ছে ওই বন্দী শ্রমিককে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৩ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৩ ঘণ্টা আগে