সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ঘটনা থেকে শিক্ষা

কামিল শায়েখ উনার আদেশ মুতাবিক চলার সুদূর প্রসারী ফল হলো অত্যন্ত কল্যাণকর ও বরকতময়

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, সকাল ৬:২৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৩৯
কামিল শায়েখ উনার আদেশ মুতাবিক চলার সুদূর প্রসারী ফল হলো অত্যন্ত কল্যাণকর ও বরকতময়

একবার হযরত নাসিরুদ্দীন মাহমুদ চেরাগে দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পীরভাই হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, ‘আমি যখন অযোধ্যায় গমণ করি তখন মানুষের ভীড়ের কারণে ইবাদতে মশগুল থাকতে পারি না। তাই আপনি দয়া করে সুলতানুল মাশায়িখ, হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার নিকট সুপারিশ করুন, তিনি যেন আমাকে জঙ্গলে একাকি থেকে ইবাদতে মশগুল হওয়ার অনুমতি প্রদান করেন।’
উল্লেখ্য, হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার আদত ছিলো, তিনি প্রত্যহ ইশার নামাজের পর নিরিবিলি সময়ে সুলত্বানুল মাশায়িখ, হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে হাজির হয়ে সারা দিনের অবস্থা বর্ণনা করতেন। তিনি সেই আদতানুযায়ী শায়েখের খিদমতে হাজির হয়ে হযরত নাসিরুদ্দীন চেরাগে দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার উক্ত আবেদন পেশ করলেন। শায়েখ তা শুনে বললেন, “তাকে বলে দিও যে, তোমাকে মানব সমাজেই থাকতে হবে। তার উৎপীড়ন সহ্য করতে হবে এবং উহার বিনিময়ে তাদের প্রতি তোমাকে সদয় ব্যবহার করতে হবে।” অতঃপর সুলত্বানুল মাশায়িখ, হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি একবার হযরত নাসিরুদ্দীন চেরাগে দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনাকে স্বীয় হুজরা শরীফে ডেকে জিজ্ঞাসা করলেন, “তোমার মনের কথা কি? জঙ্গলে থাকার মধ্যে তোমার উদ্দেশ্য কি? তোমার পিতা কি কাজ করতেন?”
হযরত নাসিরুদ্দীন চেরাগে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি আরজু করলেন, ‘আমার উদ্দেশ্য মাহবুবে এলাহী তথা পীর মাশায়িখ ও দরবেশগণের জুতা বহন করা। আমার পিতা চাকর-নকরের সাহায্যে চুলার ব্যবসা করতেন।’ সুলত্বানুল মাশায়িখ, হযরত নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ‘আমি অযুধনে আমার পীর ছাহেব হযরত ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনার খিদমতে থাকাকালে আমার জনৈক সহপাঠী সেখানে এসে আমার পরিধানে ছিড়া-ফাটা পুরাতন গেরুয়া ধরণের পোশাক দেখে বললেন, তোমার অবস্থা এমন জীর্ণশীর্ণ কেন? এ শহরে অধ্যপনার কাজ করলেও তো জীবিকা নির্বাহের মত সচ্ছল অবস্থা তোমার থাকতো। তা না করে এমন অবস্থায় থাকছো কেন? আমি তাকে এর কোন উত্তর দিলাম না। অতঃপর যখন আমি আমার পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার খিদমতে গেলাম তখন তিনি আমাকে দেখে বললেন, নিজামুদ্দীন! তোমার কোন বন্ধু যদি তোমাকে বলে, নিজের অবস্থা এমন করে রাখছো কেন? শিক্ষকতার কাজ করো, তাতে বেশ সচ্ছল অবস্থায় থাকতে পারবে। তাহলে তাকে তুমি কি জাওয়াব দিবে? আমি বললাম, আপনার যা আদেশ হয় তাই বলবো। তখন তিনি বললেন, তাকে বলে দিও- “না হামসেরী তুমেরা খেশগীর ওয়াবেরাও! তোরা সা’আদত বাদ মোরা নেগুসারী।”
অর্থাৎ তুমি আমাকে তোমার পথের পথিক মনে করো না। নিজ মনে নিজের পথে চলে যাও। তোমার সৌভাগ্য হোক, আমি দুর্ভাগা থাকি, তাই ভাল।
অতঃপর বললেন, খাদ্য দ্রব্যের খাঞ্চা নিয়ে আসো। তা নিয়ে আসলে আমাকে বললেন, এটা মাথায় করে তোমার বন্ধু যেখানে আশ্রয় নিয়েছে সেখানে নিয়ে যাও এবং খাওয়া শেষ হলে পুনরায় খাঞ্চাটি মাথায় করে এখানে নিয়ে এসো। আমি যখন খাদ্যপূর্ণ খাঞ্চাটি মাথায় করে উক্ত বন্ধুর নিকটে গেলাম। তখন সে বললো, এমন মহান ব্যক্তির ছোহবত বা সংসর্গ তোমার জন্য মুবারক হোক।
হযরত নাসিরুদ্দীন চেরাগে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, সুলত্বানুল মাশায়িখ, হযরত নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি আমাকে এরূপ শিক্ষা প্রদান করেছেন। অতঃপর আমার দ্বারা রিয়াজত ও মোরাকাবা-মোশাহাদা তথা পরিশ্রম করিয়ে নিয়েছেন। কোন কোন সময় উপর্যুপরী দশদিন অনাহারে কেটে যেতো। যখন আমার অবস্থা অত্যন্ত শোচনীয় দেখতেন তখন বিস্বাদপূর্ণ খাদ্য খেতে দিতেন।
স্মর্তব্য, আখেরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ইরশাদ মুবারক উনার বরকতের বাস্তবরূপ হযরত নাসিরুদ্দীন চেরাগে দেহলবী রহমতুল্লাহি আলাইহি উনার জীবনে পরিস্ফুটিত হয়। উনার মনের গতি নির্জনতা অবলম্বনের জন্য জঙ্গল মুখী হয়েছিলো। কিন্তু স্বীয় শায়েখ বা পীর সাহেবের পরামর্শই উনাকে সেদিক থেকে ফিরিয়ে রেখেছিলো। যার সুদূর প্রসারী ফল হলো অত্যন্ত কল্যাণকর ও বরকতময়। কিছুদিন পীর সাহেব উনার দরবার শরীফ-এ অবস্থান করার সুবাদে অবশেষে তিনি আলিম ও বুযূর্গ ব্যক্তি হিসেবে খ্যাতি লাভ করলেন।

-আল্লামা সাইয়্যিদ মুফতি আহমদ কাওসার।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১৬ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১৬ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৬ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১৬ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১৬ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১৬ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১৭ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে