কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
তিনদিন পর সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে হ্রদের গর্জনটিলা এলাকা থেকে ওই বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার (১৮ জুলাই) কাপ্তাই হ্রদের গর্জনটিলার থেকে নিখোঁজ হন বিএনপি নেতা মাসুদ।
জানা যায়, ভাসমান অবস্থায় হ্রদে স্থানীয়রা ওই বিএনপি নেতার মরদেহ দেখতে পান। পরে খবর দিলে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মো. মাসুদ পেশায় একজন ফল ব্যবসায়ী এবং কাপ্তাই ইউনিয়ন এর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।
তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রসঙ্গত, গত শনিবার রাঙামাটির বিলাইছড়ি থেকে কাপ্তাই হ্রদের নৌপথে জেটিঘাট আসার সময় নিখোঁজ হন মাসুদ। এ সময় তার নিজস্ব নৌকাটি কাপ্তাই হ্রদের রাইং খিয়ং শুকনোছড়ি এলাকাসংলগ্ন কাপ্তাই হ্রদে ভাসতে দেখা যায়।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।