পাহাড়ি ঢলে ব্রিজ ভেঙে ভেসে গেল মানুষ
, ০৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছানী, ১৩৯৪ শামসী সন , ২১ জুলাই, ২০২৬ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
শেরপুর সংবাদদাতা:
ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের বিভিন্ন নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঢলের পানিতে ভেঙে গেছে নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত লোহার বেইলি ব্রিজটি। ব্রিজের ওপর থাকা কয়েকজন মানুষ ¯্রােতে ভেসে যায়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল থেকে পানি বৃদ্ধির ফলে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৩২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া বৃদ্ধি পাচ্ছে ভোগাই ও মহারশী নদীর পানি। দ্রুত পানি বৃদ্ধির ফলে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ও যোগানীয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের দুই শতাধিক পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
পাহাড়ি ঢলে একপর্যায়ে নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত লোহার বেইলি ব্রিজটি পানিতে ভেসে যায়।
তবে পুলিশ জানিয়েছে ব্রিজ ভেঙে মানুষ ¯্রােতে ভেসে যাওয়ার ঘটনায় দুই শিশুসহ চারজনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরে তিনটি উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। গত ৩ দিনের ভারী বর্ষণ ও নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালি, ঝিনাইগাতী উপজেলার মহারশি, কালঘোষা, শ্রীবরদী উপজেলার সোমেশ^রী ও কর্ণঝোড়া নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তাছাড়া চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে শেরপুর-গাজিরখামার-নালিতাবাড়ি সড়কের বালুঘাটা গোল্লার পাড় এলাকায় পাকা সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়। ফলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বিভিন্ন যানবাহন। পানি বৃদ্ধির ফলে ঝিনাইগাতি সদর বাজারে পানি প্রবেশ করে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি নিচু এলাকার ৮ থেকে ১০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
ঢলে তীব্র ¯্রােতে ভেসে গেছে শতাধিক মাছের ঘের, পানির নিচে তলিয়ে গেছে গ্রীষ্মকালীন সবজি খেত ও সদ্য রোপন করা আমনের বীজতলা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিলো দুদক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালি যাওয়ার স্বপ্ন ভেঙে লিবিয়ায় জিম্মি কুমিল্লার ৬ যুবক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০ লাখ দিয়ে ছেলেকে ইতালি পাঠালাম, এখন লিবিয়ায় আটকে দেড় কোটি টাকা চায়
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের পাশে সবাইকে থাকার আহ্বান বিএনপি নেতাদের
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে কর্মী পাঠানোয় অনিয়ম, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমায়, খুলে দেয়া হলো ৪৪ পানিকপাট
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বড় বোনকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গর্ভের সন্তান হারালেন ছোট বোন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রণক্ষেত্রে পরিণত ভারতের রাজধানী, বন্ধ ইন্টারনেট
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)