রাশেদের বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের আগের রাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়ে বসে ছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, বিএনপি আসিফ মাহমুদের প্রতি আগ্রহ না দেখানোর পর বাধ্য হয়ে তিনি এনসিপিতে যোগদান করেছেন।
রোববার সন্ধ্যা সাতটার দিকে এক পোস্টে রাশেদ খাঁন এ কথা বলেন। রাশেদের এ বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আসিফ বলেছে, তিনি রাশেদের বক্তব্যকে মন্তব্য করার মতো ‘গুরুত্বপূর্ণ’ মনে করেন না।
রাশেদ খাঁন পোস্টে লিখেছেন, ‘পদত্যাগ করার ঠিক আগের দিন রাতে আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বসে ছিলেন বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য। মাহফুজ আলমও ধানের শীষে নির্বাচন করতে আগ্রহী ছিলেন। যে কারণেন দুজন একসঙ্গে বিএনপিতে যোগদান ও নির্বাচনের কনফার্মেশন (নিশ্চয়তা) পাওয়ার জন্য বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বর্তমানে রাষ্ট্রপতি) এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় পর্যায়ক্রমে গিয়েছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচন করুক, এটা বিএনপি চায়নি। অর্থাৎ বিএনপি আসিফ মাহমুদের প্রতি আগ্রহ না দেখানোর পর তিনি বাধ্য হয়ে এনসিপিতে যোগদান করেছেন।
রাশেদ খাঁনের অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘মিথ্যা কথা বলার জন্যই তাঁকে (রাশেদ) নিয়োগ দেওয়া হয়েছে। মন্তব্য করার মতো গুরুত্বপূর্ণ মনে করি না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিউমার্কেটসহ আশেপাশের এলাকার উচ্ছেদে কর্মসূচি শিগগিরই -ডিএসসিসি প্রশাসক
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ, নির্ঘুম গ্রামবাসী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক, লইট্টা-চিংড়িতে বেশি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেল ও বদলিসহ ৩ দাবিতে আন্দোলনে নামছেন এমপিও শিক্ষকরা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতিতে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদকের টাকা না পেলে কিছু সাংবাদিক লেখেন, ‘পুলিশ অকার্যকর’ -আইজিপি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই -নাহিদ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারিকেল দ্বীপ ভ্রমণে পর্যটকদের দিতে হবে পরিবেশ ফি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












