মাদকের টাকা না পেলে কিছু সাংবাদিক লেখেন, ‘পুলিশ অকার্যকর’ -আইজিপি
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকা- থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলে সাংবাদিকদের একাংশের সমালোচনা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, মাদকসহ বিভিন্ন অপরাধ চললেও অনেকে এ বিষয়ে কিছু বলেন না। সেখান থেকে টাকা না পেলে তারা লেখেন, ‘বাংলাদেশে পুলিশ অকার্যকর হয়ে গেছে।’
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর চকবাজারের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, কোনো কিছু ঘটলে, যেমন- মাদক, সমাজে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চললেও আপনারা অনেকে (সাংবাদিকেরা) কোনো কিছু মনে করছেন না। সেখান থেকে গোপনে টাকা নিচ্ছেন। সাংবাদিক সাহেবরা যখন ওখান থেকে পয়সা না পাচ্ছেন, তখন লিখছেন “বাংলাদেশে পুলিশ অকার্যকর হয়ে গেছে”।
মাদকের বিস্তার নিয়ে কথা বলতে গিয়ে আইজিপি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার ঘটেছে। তৎকালীন সরকারি দলের নেতারা মাদক থেকে মাসোহারা পেতেন এবং পুলিশের কিছু সদস্যও এতে জড়িত ছিলেন।
তিনি বলেন, পুলিশ আগে নিজেদের ঘর পরিষ্কার করছে। গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। পাড়া-মহল্লায় মাদকের বিস্তার রোধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলেও জানান তিনি।
সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে আইজিপি বলেন, পুলিশ অতিরিক্ত কঠোরতা দেখালে ‘ফ্যাসিস্ট’ এবং নীরব ভূমিকা পালন করলে ‘দুর্বল’ বলে আখ্যা দেওয়া হয়।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার যদি অনুমতি দেয় এবং প্রয়োজন হয়, তবে আমরা ক্রসফায়ারও করব। পুলিশকে ক্ষমতায়ন না করলে এবং আইন প্রয়োগের সুযোগ না দিলে সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।’
এসময় গুজব ও মিথ্যা প্রচারণায় কান না দিয়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান আইজিপি।
পুলিশের দক্ষতা ও যোগ্যতা নিয়ে সমালোচনার জবাবে আলী হোসেন ফকির বলেন, পুলিশকে অকার্যকর করে সব দায় পুলিশের ওপর চাপানো যাবে না। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশকে কাজ করতে হয়। এ জন্য পুলিশে শিক্ষিত ও যোগ্য জনবল প্রয়োজন।
জুলাই অভ্যুত্থানের পর পুলিশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সে সময় পুলিশ সদস্যরা রাস্তায় দায়িত্ব পালন করতে ভয় পেতেন। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের জন্য স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ দিন-রাত কাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিউমার্কেটসহ আশেপাশের এলাকার উচ্ছেদে কর্মসূচি শিগগিরই -ডিএসসিসি প্রশাসক
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ, নির্ঘুম গ্রামবাসী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক, লইট্টা-চিংড়িতে বেশি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেল ও বদলিসহ ৩ দাবিতে আন্দোলনে নামছেন এমপিও শিক্ষকরা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতিতে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাশেদের বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই -নাহিদ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারিকেল দ্বীপ ভ্রমণে পর্যটকদের দিতে হবে পরিবেশ ফি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












