পে-স্কেল ও বদলিসহ ৩ দাবিতে আন্দোলনে নামছেন এমপিও শিক্ষকরা
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বদলি, নবম পে-স্কেল বাস্তবায়ন এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে আবারও আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এ আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।
প্রাথমিকভাবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে কর্মসূচির স্থান পরিবর্তন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্ধারণ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানান।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, নিজেদের অধিকার আদায়ে শিক্ষকরা সব সময় একতাবদ্ধ। অসংখ্য শিক্ষক আন্দোলনে অংশ নিতে ঢাকায় আসবেন। এজন্য শিক্ষকদের চাওয়া ছিল আন্দোলনের ভেন্যু পরিবর্তনের। শিক্ষকদের স্বার্থে আন্দোলনের ভেন্যু জাতীয় প্রেস ক্লাবে দেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছি।
আন্দোলনের অন্যতম দাবি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা। অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আবেদন গ্রহণের দেড় মাস হতে চললেও এখনো বদলির ফল প্রকাশ করা হয়নি। এতে নিজ বাড়ি থেকে শত কিলোমিটার দূরে কর্মরত শিক্ষকদের অমানবিক জীবনযাপন করতে হচ্ছে। অবিলম্বে বদলির ফল প্রকাশ করতে হবে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন ঘোষিত নবম পে-স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারির দাবি জানিয়েছেন এ শিক্ষক নেতা। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা চলতি মাস থেকে নবম পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা নিশ্চিত নয়। এ অনিশ্চয়তা দূর করতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পে-স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারি করতে হবে।
আন্দোলনের তৃতীয় দাবি শতভাগ উৎসব ভাতা বা ঈদ বোনাস। এ প্রসঙ্গে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তা পান না। এ বৈষম্য চাকরির ক্ষেত্রে বড় ধরনের ব্যবধান তৈরি করেছে। বৈষম্য দূর করে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিউমার্কেটসহ আশেপাশের এলাকার উচ্ছেদে কর্মসূচি শিগগিরই -ডিএসসিসি প্রশাসক
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ, নির্ঘুম গ্রামবাসী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক, লইট্টা-চিংড়িতে বেশি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক খুন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতিতে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাশেদের বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদকের টাকা না পেলে কিছু সাংবাদিক লেখেন, ‘পুলিশ অকার্যকর’ -আইজিপি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই -নাহিদ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারিকেল দ্বীপ ভ্রমণে পর্যটকদের দিতে হবে পরিবেশ ফি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












