১০০ টি চমৎকার ঘটনা
কানের বদলে কান, আবার অতিরিক্ত মাথা
ঘটনা-৫২
, ২৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৯ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
অনুমতি পেয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিলাওয়াত করার জন্য পবিত্র কা’বা শরীফে গেলেন। যখন তিলাওয়াত করা শুরু করলেন, তখন আবূ জাহেল কোথা থেকে এসে উনার কানের মধ্যে আঘাত করলো। এত জোরে সে আঘাত করলো যে, উনার কানটা নষ্ট হয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফে এসে উপস্থিত হলেন। সেখানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বসা ছিলেন। একদিক থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কাঁদতে কাঁদতে প্রবেশ করলেন; আর ঠিক সাথে সাথে বিপরীত দিক থেকে হযরত জিব্রাঈল আলাইহিস সালাম তিনি হাসতে হাসতে প্রবেশ করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘হে ভাই জিব্রাইল আলাইহিস সালাম! হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কাঁদছেন আর আপনি হাসছেন, তার কি কারণ? ‘হযরত জিব্রাঈল আলাইহিস সালাম তিনি বললেন, ‘ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কারণ আজকে বলবো না। বেয়াদবি মাফ করবেন, আমি অন্য একদিন বলবো।’
তারপর পবিত্র হিজরত মুবারক সংঘটিত হলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মক্কা শরীফ থেকে পবিত্র মদীনা শরীফ চলে গেলেন। প্রথম হিজরী পার হয়ে দ্বিতীয় হিজরীতে বদরের যুদ্ধ সংঘটিত হলো। বদরের যুদ্ধে কাফিররা পরাস্ত হলো; সত্তর জন কাফির মারা গেল। কাফিরদের চৌদ্দজন নেতার মধ্যে এগারজন নেতা মারা গেল। যখন যুদ্ধ প্রায় শেষ, তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এসে বললেন, ‘ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার একটা আরজু রয়েছে। আমি আজকের জিহাদে সরাসরি কোনো কাফিরকে হত্যা করতে পারিনি। আপনি যদি অনুমতি মুবারক দেন, তবে আমি জিহাদের ময়দানে একটু যেতে চাই। যদি কোনো কাফির অর্ধমৃত অবস্থায় পড়ে থাকে, তাহলে আমি তার গর্দানটা কেটে ফেলবো। এতে হয়তো মহান আল্লাহ পাক তিনি কাফির হত্যার সাওয়াবটা আমাকে দিয়ে দিবেন।’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ‘বেশ, আপনি যান।’
অনুমতি পেয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ঘুরতে লাগলেন জিহাদের ময়দানে। ঘুরতে ঘুরতে দেখেন, এক কোনায় আবূ জাহেল পড়ে আছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। আবূ জাহেল কিন্তু সেই অবস্থায়ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে চিনতে পারলো। সে বললো, ‘হে হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি কি আমার গর্দান কাটার জন্য এসেছেন?’ হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, ‘হ্যাঁ।’ আবূ জাহেল বললো, ‘তাহলে আপনি আমার গর্দানটা একটু বড় করে কাটবেন; যেন মানুষ বুঝতে পারে যে, আপনাদের রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শত্রু আবূ জাহেল খুব বড় পালোয়ান ছিল।’ নাঊযুবিল্লাহ! তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তার মাথাটা কেটে ফেললেন। সুবহানাল্লাহ! ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৪)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত উম্মে আতিয়্যাহ আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












