কাতারে ইসরায়েলি হামলার পর যৌথ প্রতিরক্ষায় সম্মত উপসাগরীয় দেশগুলো
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ রবি’, ১৩৯৩ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাতারে গত ৯ সেপ্টেম্বর দখলদার ইসরায়েলের বিমান হামলার পর উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরা গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) যৌথ নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিতে সম্মত হয়েছে।
এক যৌথ বিবৃতিতে উপসাগরীয় যৌথ প্রতিরক্ষা পরিষদ জানিয়েছে, সদস্যরা একীভূত সামরিক কমান্ডের মাধ্যমে গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াতে, আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পূর্ব সতর্কতা ব্যবস্থা দ্রুততর করতে সম্মত হয়েছে।
দোহায় অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রীরা যৌথ প্রতিরক্ষা পরিকল্পনার হালনাগাদ, তিন মাসের মধ্যে যৌথ আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া এবং একটি বৃহৎ আকারের বিমান মহড়া পরিচালনার বিষয়েও অনুমোদন দিয়েছে। এছাড়াও ‘যেকোন সম্ভাব্য হুমকি বা আগ্রাসনের ঘটনা’ মোকাবেলায় জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
কাতারের উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান আল থানির সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি অধিবেশনে আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলো।
যৌথ প্রতিরক্ষা পরিষদ দোহায় ইসরায়েলের ‘এই বিপজ্জনক সামরিক আক্রমণের তীব্র নিন্দা’ জানিয়েছে এবং একে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভয়াবহ লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
এতে জোর দিয়ে বলা হয়েছে, কাতারের ওপর আক্রমণ করার অর্থ ‘জিসিসির সব রাষ্ট্রের ওপর আক্রমণ’। সদস্য রাষ্ট্রের মন্ত্রীরা দোহার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তা রক্ষার জন্য যেকোনো পদক্ষেপের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)