কাঁচামরিচ ২০০, আদা রসুন দিয়েও কাটছে গলা
ঈদের আগেই ডলারের দাম বৃদ্ধির ছুতা তুলে দ্রব্যমূল্যে আগুন জ্বালাচ্ছে ব্যবসায়ীরা। এক মাসের ব্যবধানে আদা কেজিতে সর্বোচ্চ ১৫০ টাকা এবং রসুন সর্বোচ্চ ৪০ টাকা বেড়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশে দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে পণ্য দুটি।
খুচরা ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বেড়েছে। তাতে পাইকারি বাজারে প্রতিদিনই একটু একটু করে আদা-রসুনের দাম বাড়ছে।
খোদ সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনন্দিন বাজার দরের প্রতিবেদনের তথ্য জানাচ্ছে, এক মাসে অস্বাভাবিক দর বেড়েছে পণ্য দুটির। সংস্থাটির তথ্যমতে, এক মাস আগে খুচরা বাজারে প্রতি কেজি দেশি রসুন ১৫০ থেকে ১৮০ এবং আমদানি করা রসুন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়েছিল। তবে টিসিবির তথ্যে দেখা গেছে, প্রতি কেজি দেশি রসুন ১৯০ থেকে ২২০ এবং আমদানি করা রসুন ২১০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হয়েছে। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশি রসুনের কেজিতে ৪০ এবং আমদানি করা রসুনের কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।
আমদানির ৯০ শতাংশ রসুন আসে চীন থেকে। চীনের গণমাধ্যম মেইড ইন চায়নার তথ্য বলছে, বর্তমানে প্রতি টন সাধারণ মানের রসুনের দর ৮০০ ডলার। টাকায় (প্রতি ডলার সমান ১১৭ টাকা) হিসাব করলে প্রতি কেজির আমদানি দর দাঁড়ায় প্রায় ৯৪ টাকা। এর সঙ্গে অন্য খরচ ও মুনাফা যোগ করলেও ১৫০ টাকার বেশি হওয়ার কথা নয়।
টিসিবি জানাচ্ছে, এক মাস আগে বাজার থেকে দেশি আদার কেজি কেনা গেছে ২৫০ থেকে ৩০০ টাকায়। তবে দেশি আদা বিক্রি হয়েছে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে। আমদানি করা আদার দর এক মাস আগে ছিল ১৯০ থেকে ২৫০ টাকা, যা বিক্রি হয়েছে ২২০ থেকে ২৫০ টাকা দরে। অর্থাৎ এক মাসের ব্যবধানে কেজিতে দেশি আদা ২৫০ এবং আমদানি করা আদার দর বেড়েছে ৩০ টাকা। আদারও বড় অংশ আসে চীন থেকে। দেশটিতে আদার টন এখন ১ হাজার ডলারের কিছু বেশি। টাকার হিসাবে প্রতি কেজির দর ১১৭ টাকার কিছু বেশি।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানিয়েছে, বছরে রসুনের চাহিদা রয়েছে প্রায় ৬ লাখ টন। দেশে যে পরিমাণ উৎপাদন হয়, এর পাশাপাশি বছরে ২০ শতাংশের বেশি রসুন আমদানি করতে হয়। অন্যদিকে, বছরে আদার চাহিদা প্রায় ৩ লাখ টন। দেশে উৎপাদন হয় ১ লাখ ৯২ হাজার টন। পুরো চাহিদা মেটানোর জন্য ৪৫ শতাংশের মতো আমদানি করা লাগে।
ঢাকার কারওয়ান বাজার থেকে দুই কেজি রসুন কেনার পর বেসরকারি চাকরিজীবী মিফতাহ উদ্দিন জানান, ব্যবসায়ীরা ডলারের ছুতা দিয়ে আমদানির দ্বিগুণ দামে রসুন বিক্রি করছে। অনলাইনের যুগে এখন চাইলে যে কোনো সময় বিশ্ববাজারের দর জানা যায়। বাজার তদারকির অভাবে ক্রেতারা পিষ্ট হচ্ছেন- এটাই মূল কথা।
এদিকে কাঁচামরিচের বাজার আরও চড়েছে। ঢাকার হাতিরপুল ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। মাসখানেক আগে মরিচের কেজি ছিল ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।