কলার মোচা দেখিয়ে থামানো হয় ট্রেন, কয়েকশ’ যাত্রীর প্রাণ রক্ষা
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
ফুলবাড়ী ও বিরামপুর উপজেলার মধ্যবর্তী স্থানে কলার মোচা দেখিয়ে ট্রেন থামিয়েছেন এনামুল হক নামের এক ব্যক্তি। এতে প্রাণে বেঁচেছেন কয়েকশ’ যাত্রী।
এনামুল হক বলেন, প্রতিদিনের মতো সোমবার ভোরে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ আমার চোখে পড়ে, লাইনের প্রায় এক ফুট অংশ ভেঙে আলগা হয়ে আছে। বিরামপুর স্টেশনে খবর পৌঁছানোর মতো সময় হাতে ছিল না। এর মধ্যেই দক্ষিণ দিক থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের হুইসেল শুনতে পাই। কাছে কোনো লাল কাপড় না পেয়ে দ্রুত পাশের একটি কলাগাছ থেকে মোচা ছিঁড়ে নিই। মোচার লালচে পাপড়িগুলো একটি লাঠির আগায় বেঁধে রেললাইনের ওপর দাঁড়িয়ে সিগন্যাল দিতে থাকি। হাতে থাকা সেই প্রতীকী লাল পতাকা দেখে চালক ট্রেনটি নিরাপদ দূরত্বে থামান।
এনামুল হকের চিৎকার শুনে প্রতিবেশী শাহিনুর দ্রুত রেলওয়ে কর্মকর্তাদের ফোনে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে পার্বতীপুর থেকে রেলওয়ের প্রকৌশলী টিম ও শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা কাঠের স্লিপার দিয়ে বিকল্প উপায়ে অস্থায়ীভাবে লাইন মেরামত করলে প্রায় আধা ঘণ্টা পর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
ফুলবাড়ী স্টেশনের মাস্টার শওকত আলী বলেছেন, এনামুল হকের সচেতনতার কারণে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)