কলমবিরতি সাময়িক স্থগিত, আলোচনার প্রস্তাব সরকারের
অন্তর্র্বতী সরকারের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে কলমবিরতি সাময়িক স্থগিত ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
গতকাল সোমবার (১৯ মে) বিকেলে ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার সানুগ্রহ নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কলমবিরতি সাময়িক স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে সোমবারও কলমবিরতি পালন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলো হলো-
১। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে;
২। রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং
৩। জাতীয় রাজস্ব বে ার্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসন সংস্কার নিশ্চিত করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।