কলকাতার ‘রমজান বাজার’-এর হরেক রকম ইফতার
, ২৫ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
রোযার দুটি গুরুত্বপূর্ণ অংশের খাবারের নানা পদের পসরা নিয়ে প্রায় দুই শতাধিক মৌসুমি ব্যবসায়ী বসেন ওই বাজারে। সেখানে পাওয়া যায় হরেক রকমের পেঁয়াজু, বেগুনি, শাহি বাখরখানি, বিশেষভাবে তৈরি নান-রুটি, হালিম কিংবা মধু মাসের উপহার সুস্বাদু আম-কাঁঠাল-জামসহ নানা ফল; আর তা দিয়ে তৈরি জুস।
এছাড়াও মেলে মুরগি ও খাসির হরেক রকম খাবার। চিকেন ফ্রাই থেকে মাটন কষা। আরও পাওয়া যায় বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার, যেমন জিলাপি, মিষ্টি শিঙাড়া এবং ছানা মাখার মতো ইফতারের আইটেম।
উল্লেখ্য, রমজান বাজার থেকে ইফতার-সাহরির খাবার নিতে আসেন হাজারও রোযাদার মানুষ।
পঞ্চাশ বছর ধরে খেলাফত কমিটির উদ্যোগে “রমজান বাজার” বসছে। একটি দোকানে গড়ে সাত থেকে আটশো মানুষ ইফতার নিতে আসে।
শহীদুল ইসলাম নামের এক রোযাদার ইফতার কিনতে এসেছিলেন গত বৃহস্পতিবার বিকালে। তিনি জানান, ইফতারের সব কিছুই এই বাজারে পাওয়া যায়। দাম যেমন কম তেমনি খাবারের মানও বেশি। “রমজান বাজার”-এ প্রায় প্রতিদিন তিনি জুস থেকে ফল কিংবা ছোলা থেকে পেঁয়াজু কিনতে আসেন বলেও জানান।
এছাড়াও, এক ধরণের রঙ মেশানো বাহারি শরবত বিক্রি হয় এ বাজারে। রঙ দেখে যে কারও চোখ আটকে যাবে সেটা একশো ভাগ গ্যারান্টি দিচ্ছেন স্থানীয়রা।
রঙের এই শরবত কতটা “স্বাস্থ্য বিধি সম্মত” সেটা শরবত ব্যবসায়ী নিজেও জানেন না। তবে ওই বাজার থেকে প্রতিদিনই বোতলে করে অনেক রোযাদার মানুষই পরিবারের জন্য হরেক রকম রঙ-গন্ধে তৈরি করা “ইফতারি শরবত” কিনে নিয়ে যান বলে দাবি করেন শরবত ব্যবসায়ী আব্দুল কালাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন?
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












