কর্মী নিচ্ছে মালয়েশিয়া, বাংলাদেশিদের বড় সুযোগ
নতুন করে প্ল্যান্টেশন সেক্টরে (পামবাগান) বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। কয়েক মাস বন্ধ থাকার পর ম্যানুয়াল পদ্ধতিতে ‘চাহিদাপত্র’ সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে দেশটি তার বন্ধ থাকা সিজনাল ভিসা পুনরায় চালু করল। এতে মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ায় এর মধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য প্রায় ১৫ রকমের তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।