কর্মস্থলে যাওয়া হলো না আর, গুলিবিদ্ধ হয়ে পথেই পড়েছিল লাশ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার গুলশানে একটি আবাসিক হোটেলের কর্মচারী ছিলেন আব্দুল গণি (৪৫)। গত জুমুয়াবার (১৯ জুলাই) অন্যান্য দিনের মতোই কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছিলেন। তবে পথেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।
আব্দুল গণির স্ত্রী লাকি আক্তার, ছেলে এইচএসসি পরীক্ষার্থী আলামিন শেখ ও ছয় বছর বয়সী মেয়ে জান্নাত এখন অসহায় হয়ে পড়েছেন।
গণির স্ত্রী লাকী আক্তার বলেন, ১৪ বছর যাবত আমার স্বামী ঢাকার হোটেলে কাজ করতেন। গত জুমুয়াবার সকাল ৯টার দিকে তার গোপীবাগ উত্তর বাড্ডার বাসা থেকে বের হয়ে গুলশান ৬ নম্বর রোডে তার কর্মস্থল আবাসিক হোটেলে যাচ্ছিলেন। পথে হোটেলের মাঝামাঝি স্থানের গুলশান শাহজাদপুর বাঁশতলায় কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পড়ে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
লাকী আক্তার আরও বলেন, সেদিন তার ছুটি ছিল। আমার কাছে ফোন করে আমার পাশের বাড়ির বাসের সুপারভাইজার কাকার কাছে ফোন দিয়ে গাড়ি চলাচল করছে কিনা খোঁজ নিতে বলে। সেদিন সে বাড়ি আসতে চেয়েছিল, কিন্তু তারপরই তার অফিস থেকে ফোন করে তাকে হোটেলে যেতে বলে। আর সেই হোটেলে যাওযার পথেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমার স্বামী তো কোনো রাজনীতি করে না। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত না। আন্দোলনেও যায়নি, তাকে কেন গুলি করে মরা হলে? আমার ছেলে-মেয়ে বাবা হারা হলো তার দায়িত্ব এখন কে নেবে?'
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।