ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯২ শামসী সন , ২৭ জুলাই, ২০২৪ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
কারফিউ শিথিলের সময়টায় রাজধানী ঢাকা থেকে চলাচল করছে দূরপাল্লার বাস। রাজধানীর তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বাসগুলো। আবার বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস ঢাকায় এসেছে।
গতকাল জুমুয়াবার সড়ক পরিবহন মালিক সমিতি, বাসের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে গাবতলী থেকে কিছু বাস উত্তরবঙ্গের দিকে, মহাখালী থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণার দিকে, সিলেট রুটে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে ছেড়ে গেছে। এসব বাসে যাত্রী সংখ্যা মোটামুটি ছিল।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারফিউয়ে জরুরি কাজ ছাড়া কেউ দূরপাল্লায় যাতায়াত করছেন না। নিরাপত্তার স্বার্থে সবাই সাবধানে আছেন।
সিলেট থেকে ঢাকায় আসা যাত্রী আসাদুজ্জামান রাকিব বলেন, শনিবার আমাদের একটা পরীক্ষা আছে, সেটি দিতেই ঢাকায় আসা। বর্তমান পরিস্থিতিতে রাস্তায় একটু ভীত সাব্যস্ত হলেও কোনো অসুবিধা হয়নি। নিরাপদে আসা গেছে।
ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে সৌখিন এক্সপ্রেস বাসের চালক শরিফ বলেন, ময়মনসিংহ থেকে বাস চালিয়ে একটু আগেই ঢাকায় ফিরলাম। রাস্তায় কোনো সমস্যা নেই। আরামে আসা গেছে। তবে যাত্রীর সংখ্যা কিছুটা কম। জরুরি দরকার ছাড়া হয়তো কেউ চলাচল করছে না।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকার বলেন, কারফিউ শিথিলের সময়ের ওপর নির্ভর করে আমাদের গাড়িগুলো দূরপাল্লার উদ্দেশে ছেড়ে গেছে। সময়ের সঙ্গে সমন্বয় গাড়ি ছাড়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)