করে ঘুষ বাণিজ্য, তবুও মেলে ‘সেরা’ ওসির পুরস্কার!
, ১২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ওসি ঘুষ বাণিজ্য করেও রহস্যজনকভাবে শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ার অভিযোগ উঠেছে। দরিদ্র মানুষের মামলা না নেওয়া, মাদক কারবারিদের সাথে সখ্যতা রেখে মাদক কারবারে সহায়তা করা, কারবারিদের কাছে মাসিক মাসোহারা উত্তোলন, ঘুষ বাণিজ্যসহ একাধিক অভিযোগ থাকলেও বারবার জেলা ও বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের বিরুদ্ধে এসব অভিযোগ এনে জাতীয় দৈনিক ও অনলাইনে একাধিক নিউজ প্রকাশ হলেও বহাল তবিয়তে আছে সে।
গত ১১ মে ‘গরীবের মামলায় গুরুত্ব নেই ওসির: বিত্তবানদের প্রভাব’ শিরোনামে একটি জাতীয় পত্রিকায় ওসি রুহুল আমিনের বিরুদ্ধে নিউজ প্রকাশিত হয়। এতে কয়েকজন ভুক্তভোগী পরিবারের রেফারেন্স দেওয়া হয়।
এছাড়াও ‘রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন মাদক রাজ্যের শ্রেষ্ঠ ওসি, ঘুষ ও মাসোহারা আদায় করেন এস আই মাসুদসহ কয়েকজন’ শিরোনামে অন্য একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এতো অভিযোগের পরেও ওসি রুহুল আমিন শ্রেষ্ঠ ওসি কীভাবে নির্বাচিত হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
এদিকে, সম্প্রতি আদালত কর্তৃক রিসিভার নিযুক্ত হয়ে পুকুর লিজে ১ লক্ষ ৩০ হাজার টাকার ঘুষ লেনদেনের খবর পাওয়া গেছে।
পুকুর ব্যবসায়ী জিয়ারুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ১০ বছর থেকে আমি পুকুরটি লিজ নিয়ে আসছি। আমি প্রতিবারই থানায় ১ লক্ষ ৩০ হাজার করে টাকা দিই। আর লিজ বাবদ যা ধরা হয় সেটাও পরিশোধ করি। এর আগে তো এসব বিষয় নিয়ে কোনো কথা হয়নি। আপনাদের এসব নিউজ করার দরকার নাই। আরও অন্যান্য বিষয় আছে সেগুলো নিয়ে ওসির বিরুদ্ধে নিউজ করেন। ’
পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়া মামলা নিয়েও ওসির বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের তথ্য পাওয়া গেছে। শ্রীমন্ত পুর এলাকার আব্দুল জলিলের ছেলে জুবায়ের, নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার হন মে মাসের ১২ তারিখ। কারাবাসে ছিলেন প্রায় ২০ দিন।
উল্লেখ্য, গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন গোদাগাড়ীতে যোগদানের পর প্রায় ৫ বার তার কৃতকর্মের ফলে পুরস্কৃত হয়। ১৭ এপ্রিল শ্রেষ্ঠ ওসি, ১ মে আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ অর্জন, ১৭ মে শ্রেষ্ঠ ওসি ও শেষ ১৭ জুলাই শ্রেষ্ঠ ওসির পুরষ্কার পায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












