মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

করারোপ নীতি শিক্ষা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করবে -সলিমুল্লাহ খান

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, সকাল ৫:২৯
নিজস্ব প্রতিবেদক:
অলাভজনক প্রতিষ্ঠান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর ১৫ শতাংশ কর দেওয়া সংক্রান্ত রিট আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রশ্ন উঠেছে অলাভজনক প্রতিষ্ঠানে আদৌ করারোপ করা যায় কিনা? এ সিদ্ধান্তের পরিণতি কী হতে চলেছে? এসব নিয়ে কথা হয় শিক্ষক, গবেষক ও লেখক সলিমুল্লাহ খানের সঙ্গে।
সলিমুল্লাহ খান তিনি বলেন, সরকার যে আইন করেছে, ২০০৭ থেকে যদি শুরু করিÍবেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বাংলাদেশে বেশি দিনের নয়, ৩০/৩২ বছর। তার মধ্যে অর্ধেক সময় কেটেছে এই বিতর্কে। কিন্তু সে বিষয়ে এখনও নিষ্পত্তি হয়নি, আলোচনা চলমান। আমরা দুইভাবে আলোচনা করতে পারি। একটা হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে। অর্থাৎ এগুলো সরকারের নিয়ন্ত্রণে আছে, কিন্তু এগুলোর পরিচালনা বেসরকারিভাবে হয়। বিশ্ববিদ্যালয় তো আসলে বেসরকারি হয় না। এটাকে আধাসরকারি বলতে হবে। কারণ, রাষ্ট্রপতি এখানকার চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এগুলোকে পরিচালনা করেন। সবসময় তারা তাদের নখদর্পণে রেখেছেন। আর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অধ্যাপক সবার বেতন- তারা যা আয় করেন তা দিয়েই থাকেন। সেদিক থেকে এটা সম্পূর্ণ করমুক্ত নয়। এখন প্রশ্ন হলো- প্রতিষ্ঠান হিসেবে, করপোরেশন হিসেবে এর আইনগত মর্যাদা কী। এটা ট্রাস্ট এবং অলাভজনক প্রতিষ্ঠান। তাহলে এখানে কর প্রয়োগের যৌক্তিকতা দুরকম হতে পারে। সরকারের ভীষণ অর্থাভাব। সুতরাং, যেকোনও জায়গা থেকে করারোপ করে পয়সা নিতে হবে। বিশেষ করে বর্তমান সরকারের যে রাজস্বনীতি, সেখানে বিদেশিদের একটা চাপ আছে। চাপটা হচ্ছে, কর এবং অন্যান্য সংগ্রহ বাড়াতে হবে। তবে সেটার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে চাপ দেওয়া হচ্ছে, তা কিন্তু আমি মনে করি না। এটা যেহেতু আরও আগে থেকে শুরু হয়েছে, তাতে যৌক্তিকতাটা কী? আমরা যদি সেটা খুঁজতে যাই, তাহলে এর মধ্যে কোনও যৌক্তিকতার নিদর্শনই দেখা যায় না।
শিক্ষার একটা বড় চাহিদা তৈরি হয়েছে দেশে। সেই চাহিদার অর্ধেকও আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় মেটাতে পারেনি। সে কারণে গত ৩০/৩২ বছর ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিকাশ হচ্ছে। এখন সরকারের এই করারোপ নীতিটা এই শিক্ষা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করবে। এটাই প্রশ্ন আমাদের। সাধারণত দেখা যায়- পাবলিক বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি সাহায্য সরকার করেন। সরকারি সাহায্য ছাড়া এ বিশ্ববিদ্যালয়গুলো চলবে না। তাদের নিজেদের আয় দিয়ে চলে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আয় দিয়ে চলে। এখন প্রশ্ন হলো, সরকার যে পরিমাণ করই আরোপ করুক না কেন, সেটা শেষ বিচারে ছাত্রদের দিতে হবে। এবং ছাত্ররা দিতে গিয়ে যারা অসমর্থ হবেন, ওই প্রান্তীয় পয়সাটা দিতে না পেরে অনেকে বিশ্ববিদ্যালয় ত্যাগ করবেন। কাজেই শিক্ষা সম্প্রসারিত না হয়ে সংকুচিত হবে। এখন আইনে যাওয়ার আগে আমাদের নীতিগত প্রশ্ন হচ্ছে এইটা-আমরা কি শিক্ষা বিশেষত উচ্চশিক্ষার সম্প্রসারণ চাই, নাকি সংকোচন চাই? সরকারের এই করারোপ নীতিটা সরকারের রাজস্ব ঘাটতি মেটাতে হয়তো খানিকটা সহায়ক হবে, কিন্তু এটা শিক্ষাকে, যেটা দীর্ঘমেয়াদি বিনিয়োগ ধরে নিতে হবে, সেটা সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে