কমেছে বাংলাদেশের বিদেশি ঋণ, সরকারি ও বেসরকারি উভয় খাতেই
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ কমেছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিক শেষে বাংলাদেশের বকেয়া বিদেশি ঋণের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯৬.৫৪ বিলিয়ন বা ৯ হাজার ৬৫৪ কোটি ডলার। আগের ত্রৈমাসিক অর্থাৎ জুন মাস শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৯৮.১০ বিলিয়ন বা ৯ হাজার ৮১০ কোটি ডলার।
সেই হিসাবে দেখা যাচ্ছে, জুনের তুলনায় সেপ্টেম্বরে দেশের বিদেশি ঋণের পরিমাণ ১.৫৫ বিলিয়ন বা ১৫৫ কোটি ডলার কমেছে। দেখা যাচ্ছে, সরকারি ও বেসরকারি উভয় খাতের ঋণই কমেছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
দেখা যায়, সেপ্টেম্বর মাস শেষে বাংলাদেশ সরকারের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫.২৬ বিলিয়ন বা ৭ হাজার ৫২৬ কোটি ডলার; জুন মাস শেষে যা ছিল ৭৫.৮৫ বা ৭ হাজার ৫৮৫ কোটি ডলার। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সরকারের সরাসরি নেওয়া ঋণের পরিমাণ বাড়লেও সরকারি করপোরেশনগুলোর ঋণের পরিমাণ কমেছে। সেপ্টেম্বর শেষে সরকারের সরাসরি নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪.১৮ বিলিয়ন বা ৬ হাজার ৪১৮ কোটি ডলার; জুন মাস শেষে যা ছিল ৬৩.৭২ বিলিয়ন বা ৬ হাজার ৩৭২ কোটি ডলার।
সেপ্টেম্বরে সরকারি করপোরেশনগুলোর বিদেশি ঋণের পরিমাণ ছিল ১১.শূন্য ৮ বিলিয়ন বা ১ হাজার ১০৮ কোটি ডলার; জুন মাস শেষ যা ছিল ১২.১২ বিলিয়ন বা ১ হাজার ২১২ কোটি ডলার।
বেসরকারি খাতের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১.২৮ বিলিয়ন ডলার। জুন মাস শেষে যা ছিল ২২.২৫ বিলিয়ন ডলার।
ইআরডি সূত্রে জানা যায়, জুলাই-অক্টোবর সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে ৩৫ কোটি ডলার কম ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা। এ সময়ে ১৬২ কোটি ডলার ছাড় হয়েছে। গতবার একই সময়ে ১৯৭ কোটি ডলার ছাড় হয়েছিল; যদিও এ সময়ে বিদেশি ঋণ পরিশোধের চাপ বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে সুদাসল হিসেবে ১১০ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে, গতবার একই সময়ে এর পরিমাণ ছিল ৭২ কোটি ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












