গোপালগঞ্জে ১৭৯ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বেড়েছে
, ০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
গোপালগঞ্জ সংবাদদাতা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে গোপালগঞ্জে ১ বছরে অনাবাদি জমিতে চাষাবাদ বেড়েছে ১৭৯ হেক্টরে।
গোপালগঞ্জে চাষযোগ্য অনাবাদি জমির পরিমাণ ৩ হাজার ৬শ’৯৭ হেক্টর। এরমধ্যে ২০২২-২০২৩ অর্থ বছরে জেলার ৫ উপজেলায় ১ হাজার ৭শ’ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত অর্থ বছরে ১ হাজার ১শ’৪৮ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসে। চলতি অর্থ বছরে অনাবাদি ১ হাজার ৩শ’২৭ হেক্টর জমিতে চাষাবাদ সম্প্রসারিত হয়েছে। এতে গত ১ বছরে এ জেলায় ১৭৯ হেক্টর জমিতে চাষাবাদ বৃদ্ধি পেয়েছে।
অনাবাদি জমিতে এ বছর ২৩ হাজার ৮শ’৮৬ মেট্রিক টন অতিরিক্ত শাক, সবজি, মসলা ও ফল উৎপাদিত হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ৭১ লাখ ৫০ টাকা। এতে কৃষকের আয় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে ফসলের উৎপাদন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার এ তথ্য জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুন্ডু বলেছে, কৃষকদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে অনাবাদি জমি যেমন, রাস্তার ধারে ফলের চারা রোপাণ ও সবজি চাষ, পানিতে কচুরি পানার ভাসমান বেডে সবজি চাষ, মসলা ও কন্দাল ফসল উৎপাদন, ঝুলন্ত পদ্ধতিতে সবজি চাষ ও বাস্তা পদ্ধতিতে সবজি চাষ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যকত্রমের আওতায় আনাবাদি জমিতে চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে।এ বছরই ১৭৯ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বৃদ্ধি পেয়েছে । আরো ৩৫ হেক্টরে চাষাবাদ বৃদ্ধি পাবে বলে আশাবাদ করা হচ্ছে। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বাজারে শাক, সবজি, ফল ও মসলার আমাদনী বৃদ্ধি পাচ্ছে। কৃষক অধিক ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন। ক্রেতারা সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে পারছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












