কমিশন বৃদ্ধিসহ ৪ দাবিতে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বিক্রিতে কমিশন বাড়ানোসহ চার দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ওই দিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৮ ঘণ্টা দেশের সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর কোনো অগ্রগতি না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ জুলাইয়ের কর্মসূচি চলাকালীন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে সংগঠনটি। তবে আলোচনায় সমাধান না এলে ২৩ আগস্ট থেকে কঠোর কর্মসূচিতে যাবে তারা।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা নির্ধারিত রয়েছে। কিন্তু গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রাংশের দাম, ব্যাংক কমিশন, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমির ইজারা এবং বিভিন্ন সরকারি লাইসেন্স ফি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমান কমিশনে ফিলিং স্টেশন পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে প্রতি ঘনমিটারে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা (অতিরিক্ত ৫ টাকা ৯৬ পয়সা) করার দাবি জানিয়েছে সংগঠনটি।
কমিশন বৃদ্ধির পাশাপাশি সংগঠনটি আরও কিছু দাবি পেশ করেছে। এর মধ্যে রয়েছে- ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়, গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত আদায় বন্ধ এবং সওজের ইজারা ফি ও সরকারি লাইসেন্স ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেট্রোরেল ডিপোর গোপনীয়তা ভঙ্গের অভিযোগে এমআরটি-৫ প্রকল্পের কর্মী আটক
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিকিমের তিস্তা টানেলে ভয়াবহ ধস ও মিথেন গ্যাস লিক, মৃতের সংখ্যা বেড়ে ২০
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সিরিকে দফায় দফায় বিস্ফোরণ, তেহরানে আকাশযান ভূপাতিত
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জামায়াত এমপি গাজী নজরুলের শাস্তির দাবিতে উত্তাল সাতক্ষীরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রসালো-মিষ্টি ও পুষ্টিগুণে ভরপুর সবেদা, ফরিদপুরে এ ফল চাষে বাড়ছে বাণিজ্যিক সম্ভাবনা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নারীঘটিত কেলেঙ্কারীতে জামাত নেতা: সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামাত এমপির আরেক ঘটনা আলোচনায়
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জামাত এমপি’র বিতর্কিত কান্ড! দাবি করা দ্বিতীয় স্ত্রী বায়োডাটায় ‘অবিবাহিত’
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
টাঙ্গাইলে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ভাঙন, বড় বিপর্যয়ের আশঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসড়কে ডিম ভেঙে পোলট্রি খামারিদের প্রতিবাদ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)