কাঁচাবাজারে আগুন, মরিচের দাম ২০০ টাকা
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
টানা বৃষ্টি ও অতি বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে দামে। কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে অল্প কয়েকটি ছাড়া অধিকাংশ সবজির দামই কেজিপ্রতি ১০০ টাকার ওপরে। পাশাপাশি বেড়েছে মাছ, ডিম ও মুরগির দামও।
ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় সবজি আসতে দেরি হচ্ছে। একই সঙ্গে অতি বৃষ্টিতে অনেক এলাকার সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমেছে। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতিকেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। গোল বেগুন ১৫০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, পটোল ও ঢ্যাঁড়স ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৯০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
কয়েক দিন আগেও যে কদু ৬০ টাকায় পাওয়া যেত, এখন সেটি কিনতে হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। কাঁচা মরিচের দামও বেড়েছে। সাধারণ মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে। ভালো মানের কাঁচা মরিচের দাম উঠেছে ২০০ টাকায়। এছাড়া গাজর বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে।
এদিকে পেঁয়াজ ও রসুনের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ৪০ টাকা কেজির পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। রসুনের দাম উঠেছে ১৪০ টাকা কেজিতে।
সবজির পাশাপাশি ডিম ও মুরগির বাজারেও কিছুটা অস্থিরতা রয়েছে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৭০ টাকা হালি, ফার্মের লাল ডিম ৪৫ থেকে ৪৮ টাকা হালি। ব্রয়লার মুরগির দাম ১৯০ থেকে ২০০ টাকা কেজি। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও ক্রেতাদের জন্য স্বস্তি নেই। মাঝারি আকারের চাষের রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিতে, যা কয়েক দিন আগেও ছিল ৩৫০ থেকে ৩৮০ টাকা। তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৯০০ টাকা এবং চাষের চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে ইলিশের সরবরাহও কম। এক কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত।
নারিন্দা বাজারের মাছ ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, বন্যা ও টানা বৃষ্টির কারণে বাজারে মাছের সরবরাহ কমেছে। পাইকারি বাজারে বেশি দামে মাছ কিনতে হচ্ছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)