কমান্ডাররা মানুষের কথা শোনেন না বলে অভিযোগ পাচ্ছি -ডিজি
নিজস্ব প্রতিবেদক:
র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, অনেক ক্যাম্পের কমান্ডাররা অসহায় সাধারণ মানুষের কথা ঠিকমত শোনেন না, আমি অভিযোগ পাচ্ছি। পুনরায় এমন অভিযোগ শুনতে চাই না আমি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে অনুষ্ঠানে এ নির্দেশনা দেন র্যাব মহাপরিচালক (ডিজি)।
এম খুরশীদ হোসেন বলেন, আমি কিন্তু বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি, র্যাবের সিওরা সাধারণ মানুষের কথা শুনলেও ক্যাম্প কমান্ডাররা কথা শোনেন কম। আজ সরাসরি বলে দিই, শুধু আমাদের শহীদ পরিবার না; বাংলাদেশের যেকোনো প্রান্তের মানুষ ক্যাম্পে যাবে। অবশ্যই ক্যাম্প কমান্ডার তার কথা শুনবেন। পুনরায় কারও বিরুদ্ধে এমন অভিযোগ শুনতে চাই না।
র্যাব সদস্যদের উদ্দেশে ডিজি বলেন, আপনারা এদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন, তাই সাধারণ মানুষকে সার্ভিস দিতে হবে। আমি যেসব জায়গায় কাজ করেছি, সব জায়গায় সাধারণ মানুষের কথা শুনেছি। আমি এখনও মানুষের কথা শুনি। থানায় বা এসপিকে ফোন করে বলে দিই। এতে যদি কারও উপকার হয়। প্রয়োজনে ক্যাম্প কমান্ডাররা সাধারণ মানুষের সঙ্গে কথা বা দেখা করার সময় বেঁধে দেবেন। এসময় অবশ্যই ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। এটা সিওরা নিশ্চিত করবেন। আমি কিন্তু পুনরায় এই অভিযোগ শুনতে চাই না। আমরা শাসক না, সেবক হতে চাই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।