কপ-২৮: এবারের সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি কী?
কপ-২৮ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নিজের অবস্থান ঘোষণা করেছে। বলা হয়েছে, শিল্পোন্নত দেশগুলো যাতে পানিবায়ুর ক্ষয়ক্ষতি তহবিলে অন্য কোনো খাত থেকে অর্থ এনে না দেয়। অর্থাৎ জিসিএফ ও অভিযোজন তহবিলে অর্থ বরাদ্দ কমিয়ে নতুন তহবিলে বরাদ্দ না দেয়, এ ব্যাপারে বিশ্ববাসীকে সাবধান করেছে বাংলাদেশ। একই সঙ্গে প্যারিস চুক্তি অনুযায়ী, বিশ্বের তাপমাত্রা এ শতাব্দীর মধ্যে যাতে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সেই লক্ষ্যে শিল্পোন্নত দেশগুলোতে কার্বন নিঃসরণ কমানোর আহ্বান জানানো হয়।
এদিকে জিএসটিতে বলা হয়েছে, বিশ্বের তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে কার্বন নিঃসরণ না কমালে ২০২৫ সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। ফলে এ শতাব্দীর মধ্যে যাতে তাপমাত্রা বৃদ্ধি না পায়, এ জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০৩৫ সালের মধ্যে তিনগুণ বাড়াতে হবে।
এ পুরো সম্মেলনেই আলোচনা হয়েছে- তেল, কয়লা এবং গ্যাস পোড়ানোর কারণে নিঃসরিত গ্রিনহাউজ গ্যাস কীভাবে কমিয়ে আনা যায়। কারণ জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, ঝুঁকির মুখে পড়ছে লাখ লাখ মানুষের জীবন। যার মধ্যে বাংলাদেশ অন্যতম।
এবারের সম্মেলনে প্রথম দিনেই ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষয়ক্ষতি বিষয়ক তহবিল ঘোষণা করে বিভিন্ন দেশ। কিন্তু প্রথম দিন যে পরিমাণ তহবিলের ঘোষণা এসেছে, তা শেষ পর্যন্ত খুব একটা আশার মুখ দেখেনি। তবে ক্ষয়ক্ষতির তহবিলের চেয়ে বাংলাদেশের মতো পানিবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো অভিযোজন তহবিলের বিষয়েই বেশি গুরুত্ব দিচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশের পানিবায়ু বিষয়ক দূত সাবের হোসেন চৌধুরী বলেন, তহবিল থেকে অর্থ সংগ্রহ করার বিষয়টি আমাদের কাছে মুখ্য। এ ক্ষেত্রে আমাদের সক্ষমতা কতটুকু সেটা ভাবতে হবে। শুধু তাই নয়, এ অর্থ সংগ্রহের পর আমি যাদের উদ্দেশ্যে আনছি, তাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, সেসব বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। এমনকি স্বচ্ছতার মাধ্যমে সঠিক উদ্দেশ্যে অগ্রসর হতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন যারা প্রকৃতপক্ষে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের কাছে অর্থটা সঠিকভাবে পৌঁছানো।’
অভিযোজন তহবিল নিয়ে হতাশা প্রকাশ করে অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‘পানিবায়ু তহবিল ঘোষণা হলেও অভিযোজন তহবিল বাস্তবায়নের দিকে নজর ছিল আমাদের। এবারের সম্মেলনে এ অভিযোজন তহবিল নিয়ে তেমন উল্লেখযোগ্য আলোচনা হয়নি। এমনকি যে সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিলাম তা বাস্তবায়ন হয়নি। অভিযোজন তহবিলের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫০ শতাংশ ঘাটতি এখনো আছে। তবে এ সম্মেলনের সবচেয়ে বড় অর্জন পানিবায়ু ক্ষয়ক্ষতি তহবিল গঠন চূড়ান্ত হওয়া।’
উপকূল ভিত্তিক বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, অভিযোজন তহবিলে ১০০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। আমেরিকার মতো দেশ যারা ইসরায়েলকে সহায়তার জন্য পাঁচ বিলিয়ন ডলার দিলেও পানিবায়ু তহবিলে দেয়ার ঘোষণা দিয়েছে মাত্র ১৭.৫ মিলিয়ন ডলার। তাই সব মিলিয়ে বাংলাদেশ অ্যাডাপটেশন ফান্ডের ২০০ মিলিয়নের মতো অর্থ পেতে পারে, যা আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। আমরা যেখানে ট্রিলিয়ন ডলার আশা করছিলাম, এমনকি তারা কমিটমেন্ট করেছিল প্রতিবছর ১০০ বিলিয়ন ডলারের, সেটা এখন মিলিয়নে নেমে এসেছে। সুতরাং অ্যাডাপটেশন ফান্ডেও আমরা খুব বেশি তহবিল আশা করতে পারছি না।’
রেজাউল করিম বলেন, ‘এসব তহবিলের অর্থ কতটা পাওয়া যাবে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অভিযোজন তহবিল এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ পাওয়াটা খুব কঠিন। বাংলাদেশের মাত্র দুটি প্রতিষ্ঠান এতে এখনো পর্যন্ত নথিবদ্ধ হয়েছে। একটি হচ্ছে পিকেএসএফ (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন) এবং আরেকটি হচ্ছে ইডকল (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড)। তারাও সব মিলিয়ে প্রায় ১০-২০ মিলিয়নের মতো টাকা পেয়েছে। সুতরাং আমাদের নিজেদের পয়সা দিয়েই ডেল্টা প্ল্যান বলেন, ওউন প্রোটেকশন বলেন, আমাদেরকেই করতে হবে।’
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।