সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
সুন্নত মুবারক তা’লীম

কদমবুছী করা মহাসম্মানিত সুন্নত মুবারক; ইহানত করা কাট্টা কুফরী (১)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, সকাল ৬:০৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৪৩
কদমবুছী করা মহাসম্মানিত সুন্নত মুবারক; ইহানত করা কাট্টা কুফরী (১)

‌কদম শব্দের অর্থ হলো ‘পা’। আর ‘বুছী’ শব্দটি ফার্সী যার অর্থ হলো চুম্বন করা। সুতরাং কদমবুছীর অর্থ, পা চুম্বন বা পদ চুম্বন করা। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরুদ দারাজাত মুবারকে (মহাসম্মানিত ক্বদম মুবারকে) বুছা (চুম্বন) মুবারক দিতেন এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা একজন অপরজনের কদমবুছী করেছেন। তবে অবশ্যই উক্ত কদমবুছী তা’যীম, মুহব্বত ও বরকত হাছিলের লক্ষ্যেই করেছেন। সুবহানাল্লাহ!

তাই পবিত্র হাদীছ শরীফ উনার দৃষ্টিতে ফক্বীহগণ ফতওয়া দেন যে, পীর-বুযুর্গ, পরহেযগার আলিম, উস্তাদ, মুরুব্বী, পিতা-মাতা ও সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে সম্মানের অধিকারী, এরূপ ব্যক্তিদের কদমবুছী করা সম্মানিত সুন্নত মুবারক, সুন্নতে ছাহাবা ও তাবেয়ীন উনাদেরও সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। কদমবুছীর ন্যায় উপরোক্ত ব্যক্তি উনাদের দস্তবুছী অর্থাৎ হাত চুম্বন করাও সম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দ্বারা প্রমাণিত।
এছাড়াও “দুররুল মুখতার” ও “রদ্দুল মুহতার” কিতাবে উল্লেখ করা হয় যে, বুছা (চুম্বন) ১২ প্রকার। যথা-
(১) কুফরী বুছা, যেমন যমীনকে তা’যীমের জন্য (আযীম অর্থাৎ বড় জেনে) বুছা (চুম্বন) দেয়া। (২) হারাম বুছা, যেমন যমীনকে তাহিয়্যাতের (মুবারকবাদীর) জন্য বুছা (চুম্বন) দেয়া। (৩) মাকরূহ্ বুছা, যেমন আলিম এবং আদেল ভিন্ন অন্যকে বুছা দেয়া। (৪) বিদয়াতে মুবাহ্ বুছা, যেমন ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি উনার মতে, রুটিতে বুছা দেয়া। কেউ কেউ ওটাকে হাসান (উৎকৃষ্ট) বলেছেন। (৫) বিদয়াতে হাসানা বুছা, যেমন পবিত্র কুরআন শরীফকে বুছা দেয়া। সাইয়্যিদুনা হযরত যূন নূরাইন আলাইহিস সালাম তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বুছা মুবারক দিয়ে সম্মানিত মুখ মুবারকে স্পর্শ করতেন এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি প্রতিদিন প্রত্যুষে পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে বুছা মুবারক দিতেন এবং বলতেন, “এটা আমার পালনকর্তার হুকুমনামা। ” (৬) দিয়ানাতের বুছা (দ্বীনদারীর বুছা), যেমন হজরে আসওয়াদকে বুছা দেয়া, পবিত্র কা’বা শরীফ উনার চৌকাঠে বুছা দেয়া। (৭) শাহ্ওয়াতের (কাম ভাবের) বুছা, যেমন স্বীয় আহলিয়াকে বুছা দেয়া। (৮) মোওয়াদ্দাতের বুছা, যেমন সন্তানের গালে বুছা দেয়া। (৯) রহমতের বুছা, যেমন মাতা-পিতার মস্তকে বুছা দেয়া (১০) শাফায়াতের বুছা, যেমন ভাইয়ের কপালে বুছা দেয়া। (১১) তাহিয়্যাতের বুছা, যেমন মু’মিনের হাতে বুছা দেয়া। (১২) সুন্নত বুছা, যেমন আলিম এবং আদেলের হাত বুছা দেয়া।
কদমবুছী করা খাছ সুন্নত মুবারকঃ
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ الْوَازِعِ بْنِ زَارِعٍ عَنْ جَدِّهَا زَارِعٍ وَكَانَ فِى وَفْدِ عَبْدِ الْقَيْسِ قَالَ: لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ فَجَعَلْنَا نَتَبَادَرُ مِنْ رَوَاحِلِنَا فَنُقَبِّلُ يَدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلَهٗ.
অর্থঃ- হযরত ওয়াযে’ ইবনে যারে’ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা আব্দুল কায়স গোত্রে থাকা অবস্থায় যখন পবিত্র মদীনা শরীফ আসতাম, তখন আমরা সাওয়ারী হতে তাড়াতাড়ী অবতরন করে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল মাগফিরাত মুবারকে (মহাসম্মানিত হাত মুবারকে) ও নূরুদ দারাজাত মুবারকে (মহাসম্মানিত পা মুবারকে) বুছা (চুম্বন) দিতাম। (আবূ দাউদ শরীফ, জিঃ ২, পৃঃ ৭০৯; বযলুল মাজহুদ, জিঃ ৬, পৃঃ ৩২৮; ফতহুল বারী, জিঃ ১১, পৃঃ ৫৭; মিশকাত শরীফ, মিরকাত জিঃ ৭, পৃঃ ৮০; আশয়াতুল লুমাত, মুযাহিরে হক্ব, ইলাউস সুনান জিঃ ১৭, পৃঃ ৪২৬)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ فَدَنَوْنَا مِنَ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَّلْنَا يَدَهٗ
অর্থঃ- হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটবর্তী হলাম এবং উনার নূরুল মাগফিরাত মুবারকে (মহাসম্মানিত হাত মুবারকে) বুছা (চুম্বন) দিলাম। (আবূ দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, বযলুল মাযহুদ জিঃ ৬ পৃঃ ৩২৭, মুছান্নিফ ইবনে আবী শায়বা জিঃ ৮ পৃঃ ৫৬২, কিতাবুল আছল, আদাবুল মুফরাদ লিল বুখারী শরীফ)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ بُرَيْدَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ فَائْذَنْ لِىْ اُقَبِّلُ يَدَيْكَ وَرِجْلَيْكَ فَاَذِنَ لَهٗ اَىْ فِىْ تَقْبِيْلِ يَدَيْهِ وَرِجْلَيْهِ فَقَبَّلَهُمَا.
অর্থঃ- হযরত বুরাইদাহ্ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি বলেন (গাছের সিজদা দেয়ার ঘটনা সংঘটিত হওয়ার পর) আমি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললাম, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাকে আপনার উভয় নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত হাত মুবারক) ও নূরুদ দারাজাত মুবারকে (মহাসম্মানিত পা মুবারকে) বুছা (চুম্বন) দেয়ার অনুমতি দিন। তখন উনাকে উভয় উভয় নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত হাত মুবারক) ও নূরুদ দারাজাত মুবারকে (মহাসম্মানিত পা মুবারকে) বুছা (চুম্বন) দেয়ার অনুমতি দেয়া হলে- তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উভয় নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত হাত মুবারক) ও নূরুদ দারাজাত মুবারকে (মহাসম্মানিত পা মুবারকে) বুছা (চুম্বন) দিলেন। (নাসীমুর রিয়াজ শরহে কাজ্বী আয়াজ জিঃ ৩ পৃঃ ৫০, কিতাবুল আযকার লিন্ নববী)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ سَيِّدَتِنَا حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ كَانَتْ اِذَا دَخَلَتْ عَلَيْهِ قَامَ اِلَيْهَا فَاَخَذَ يَدَهَا فَقَبَّلَهَا- وَاَجْلَسَهَا فِىْ مَجْلِسِهٖ وَكَانَ اِذَا دَخَلَ عَلَيْهَا قَامَتْ اِلَيْهِ فَاَخَذَتْ بِيَدِهٖ فَقَبَّلَتْهُ وَاَجْلَسَتْهُ فِىْ مَجْلِسِهَا-
অর্থঃ- সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়া যাহরা আলাইহাস সালাম তিনি যখন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট যেতেন, তখন তিনি উনাকে দাঁড়িয়ে হাতে বুছা মুবারক দিয়ে নিজের স্থানে বসাতেন এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়া যাহরা আলাইহাস সালাম উনার নিকট যেতেন, তখন তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত হাত মুবারকে বুছা (চুম্বন) দিয়ে নিজের স্থানে বসাতেন। (আবূ দাউদ শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ জিঃ ৯ পৃঃ ৮০, আশয়াতুল লুময়াত, মুযাহেরে হক্ব, ইলাউস সুনান জিঃ ১৭ পৃঃ ৪৩৬)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
قَبَّلَ حَضْرَتْ اَبُوْ لُبَابَةَ وَكَعْبُ بْنُ مَالِكٍ وَصَاحِبَاهُ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُمْ يَدَ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থঃ- হযরত আবূ লুবাবাহ ও কা’ব ইবনে মালিক ও উনাদের দুই সঙ্গি রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক) বুছা (চুম্বন) দিয়েছেন। (ফাতহুল বারী জিঃ ১১; পৃঃ ৫৬,- দালায়িল লিল্ বায়হাক্বী)
-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ২ ঘণ্টা আগে কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১ দিন আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৫ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৯ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬