কথিত ‘মঙ্গল যাত্রা’ হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার -হেফাজত
পহেলা বৈশাখ উদযাপনে কথিত মঙ্গল যাত্রা নামক অমঙ্গল যাত্রা ‘হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার’ বলে মনে করে হেফাজতে ইসলাম। সংগঠনটি জানিয়েছে, মঙ্গল যাত্রাকে ‘সর্বজনীনতা’র নামে সবার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (এক বিবৃতিতে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রাকে পরবর্তীকালে মঙ্গল যাত্রায় রূপ দেওয়াকে তারা ভারতীয় ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন।
‘সেজন্য তারা ইউনেস্কোর স্বীকৃতির পুনর্বিবেচনা ও ভুল সংশোধনের জন্য সংস্থাটির কর্তৃপক্ষকে চিঠি দিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার’ প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯৮৯ সালের পহেলা বৈশাখে প্রথম পালিত আনন্দ শোভাযাত্রাকে পরবর্তীকালে মঙ্গল যাত্রায় রূপ দেওয়াকে আমরা ভারতীয় ষড়যন্ত্র হিসেবে দেখি। ঢাবির চারুকলা সবসময় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করলেও পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে ২০১৬ সালে জাতিসংঘের ইউনেস্কো পহেলা বৈশাখের বানোয়াট মঙ্গল যাত্রাকে ‘অধরা সাংস্কৃতিক ঐহিত্য’ হিসেবে স্বীকৃতি দেয়।
তাই ইউনেস্কোর স্বীকৃতির পুনর্বিবেচনা ও ভুল সংশোধনের জন্য সংস্থাটির কর্তৃপক্ষকে চিঠি দিতে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি জোর আহ্বান জানাচ্ছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।