কতিপয় সম্মানিত সুন্নতী আমল মুবারক, যা জানা থাকলে সহজেই আমল করা যায় (৩)
মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার সুন্নত মুবারক উনাকে হিফাযত করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে ৪টি ছিফত দ্বারা সম্মানিত করবেন- ১. নেককারদের অন্তরে মুহব্বত পয়দা করার দ্বারা তাকে সম্মানিত করবেন। ২. পাপীদের অন্তরে ভীতি পয়দা করার দ্বারা তাকে সম্মানিত করবেন। ৩. রিযিকের ব্যাপারে সচ্ছলতা দান করার দ্বারা তাকে সম্মানিত করবেন। ৪. দ্বীনের ব্যাপারে দৃঢ়তা দান করার দ্বারা তাকে সম্মানিত করবেন। অর্থাৎ সম্মানিত দ্বীন উনার উপর ইস্তিকামত থাকার তাওফিক দান করবেন। সুবহানাল্লাহ! (তাফসীরে হাক্কী-৩/৮)
তাই মুসলমানদের দায়িত্ব-কর্তব্য হবে সর্বদা সুন্নত মুতাবিক আমলগুলো করা। আর সুন্নত মুবারক সম্পর্কে জানার জন্য ওলীআল্লাহ উনাদের ছোহবত মুবারকে আসা।
মহান আল্লাহ পাক তিনি যেন মুসলমানদেরকে সেই তাওফিক দান করেন। আমীন!
কতিপয় সন্নত মুবারক উনার আমল নিম্নে দেয়া হল, যা খেয়াল করলে সর্বদা সহজেই আমল করা যায়।
(৪১) আহাল-আহলিয়া দু’জন-দু’জনের হক্ব আদায় করা ফরয ও সুন্নত।
(৪২) আহাল-আহলিয়া পরস্পর পরস্পরের সাথে হাসিমুখে কথা বলা ফরয ও সুন্নত।
(৪৩) পরিবার-পরিজনদের আল্লাহওয়ালা, আল্লাহওয়ালী বানানোর উদ্দেশ্যে ওলীআল্লাহ উনাদের ছোহবত মুবারকে সব সময় নিয়ে যাওয়া ফরয ও সুন্নত।
(৪৪) আহাল ও আহলিয়ার সাথে যদি কখনো ফিতনা হয় তখন আহাল বাইরে গিয়ে রাগ দূর করে আসা ফরয ও সুন্নত উনার অন্তর্ভুক্ত। কারণ ফিতনা ক্বতলের চেয়েও ভয়ঙ্কর।
(৪৫) নাতী-নাতনীদের মুহব্বত করা সুন্নত।
(৪৬) তাদের সাথে হাসি-খুশি করাও সুন্নত।
(৪৭) তাদেরকে হাদিয়া দেয়া, তাদের খাইয়ে দেয়া সুন্নত।
(৪৮) দুনিয়াবী কাজের চেয়ে দ্বীনদারীর কাজকে বেশী প্রাধান্য দেয়া ফরয ও সুন্নত।
(৪৯) দুনিয়াবী কাজের চেয়ে দ্বীনদারীর কাজে বেশী টাকা-পয়সা খরচ করা ফরয ও সুন্নত।
(৫০) দ্বীনি কিতাবাদি ক্রয় করা ফরয ও সুন্নত। (চলবে)
-আহমদ ফাতেমা আক্তার।
কতিপয় সম্মানিত সুন্নতী আমল মুবারক, যা জানা থাকলে সহজেই আমল করা যায়
- পর্ব ১ কতিপয় সম্মানিত সুন্নতী আমল মুবারক, যা জানা থাকলে সহজেই আমল করা যায় (১) ২৬ মার্চ, ২০২৪
- পর্ব ২ কতিপয় সম্মানিত সুন্নতী আমল মুবারক, যা জানা থাকলে সহজেই আমল করা যায় (২) ২৯ মার্চ, ২০২৪
- পর্ব ৩ কতিপয় সম্মানিত সুন্নতী আমল মুবারক, যা জানা থাকলে সহজেই আমল করা যায় (৩) আপনি এখন এটি পড়ছেন
- পর্ব ৪ কতিপয় সম্মানিত সুন্নতী আমল মুবারক, যা জানা থাকলে সহজেই আমল করা যায় (৪) ৩১ মার্চ, ২০২৪
- পর্ব ৫ কতিপয় সম্মানিত সুন্নতী আমল মুবারক, যা জানা থাকলে সহজেই আমল করা যায় (৫) ২ এপ্রিল, ২০২৪
আরও পড়ুন
সব ›
চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১)
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।