কক্সবাজারে নির্মাণাধীন বিমান ঘাঁটিতে হামলা, নিহত ১
বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শিহাব কবির নাহিদ নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুর ১২টার দিকে এ হামলা হয়। এক জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্মাণাধীন বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
ঠিক কখন এ হামলা হয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।