ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে -ইরান
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ওয়াশিংটন যদি ইরানের ভূখ-ে হামলা চালায়, তাহলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। গতকাল শনিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেছেন, ওয়াশিংটন আমাদের ওপর হামলা চালালে আমেরিকার মূল ভূখ-ে পাল্টা হামলা চালানোর কোনও সম্ভাবনা নেই। তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে হামলা চালাতে দ্বিধাবোধ করবো না। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশ তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
সাক্ষাৎকারে পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘স্বস্তিজনক’ চুক্তিতে ইরান প্রস্তুত বলেও জানান আরাঘচি। তিনি বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি অবিচ্ছেদ্য অধিকার। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে তিনি প্রস্তুত রয়েছেন।
আরাঘচি বলেন, “(পারমাণবিক) সমৃদ্ধকরণ আমাদের অখ- অধিকার এবং এটি চালু থাকতে হবে। বোমাবর্ষণ করেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারেনি। আমরা সমৃদ্ধকরণ নিয়ে স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি। তবে আলোচনা শিগগিরই হওয়া উচিত বলে উভয় পক্ষ একমত হয়েছে।
আরাঘচি বলেন, “বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি। তবে তেহরান এবং ওয়াশিংটন মনে করে, এই আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হওয়া উচিত।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি “কখনোই আলোচনাযোগ্য নয়” বলেও সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনাযোগ্য নয়। কারণ এটি আমাদের প্রতিরক্ষার বিষয়। সূত্র: এএফপি।
ভালো রাস্তা না থাকায় ভেঙে যাচ্ছে বিয়ে
খানা-খন্দকে ভরা খোদ রাজধানীর সড়ক-মহাসড়ক, দেখার কেউ নেই!
সীমাহীন দুর্ভোগ ও মরণফাঁদের সড়কগুলো সংস্কার করার জন্য
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি, বসতি খালি করার নির্দেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












