ওলীআল্লাহগণ উনাদের নেক দৃষ্টি মুবারক উনার মধ্যে ফায়েয-তাওয়াজ্জুহ মুবারক রয়েছে
কাজেই, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে আলাদা পরিভাষা মুবারক দ্বারা সম্বোধন করা আবশ্যক এবং আদব উনার অন্তর্ভুক্ত। মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহাপবিত্র মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম। তিনি মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ও মাহবূব সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখাছছুল খাছ হাক্বীক্বী ক্বায়িম-মাক্বাম।
তাই উনাদের থেকে প্রকাশিত অলৌকিক বা বিশেষ ঘটনা মুবারক সমূহকে ‘কারামত’ না বলে, ‘ই’জায শরীফ’ বলতে হবে।
একদিন এক ছাত্রী পীরবোনের ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে অনেক জ্বর আসে। এত অধিক জ্বর ছিল যে, একপর্যায়ে উনার শরীর, হাত-পা অনেক কাঁপতে থাকে। এর পূর্বে আর কখনও উনার এরকম জ্বর হয়নি। অনেক খারাপ লাগার কারণে তিনি ক্লাস থেকে চলে আসেন, এসে শুয়ে পড়েন এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে যান।
ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন, পবিত্র দরবার শরীফ উনার ৫ম তলায় সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি অবস্থান মুবারক করছেন এবং দরস-তাদরীস মুবারক দিচ্ছেন। তাই উক্ত পীরবোনও সেখানে গিয়ে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দরস মুবারক লাভ করেন।
ক্লাস শেষে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি ৪র্থ তলায় নেমে আসেন। উনার পিছনে পিছনে উক্ত পীরবোন তিনিও নেমে আসেন।
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি ৪র্থ তলায় নেমে উক্ত পীরবোনের দিকে দৃষ্টি মুবারক দেন। তখন তিনি অনুভব করেন যে, উনার শরীর থেকে জ্বর নেমে যাচ্ছে।
ঘুম থেকে উঠে পীরবোন দেখেন সত্যিই উনার শরীরে আর জ্বর নেই, তিনি সম্পূর্ণ সুস্থতা লাভ করেছেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নেক নজর মুবারক উনার বদৌলতে উক্ত পীরবোন তিনি কঠিন জ্বর থেকে নিমিষেই সুস্থতা লাভ করেছেন। ওলীআল্লাহগণ উনাদের নেক দৃষ্টি মুবারক উনার মধ্যে ফায়েয-তাওয়াজ্জুহ মুবারক রয়েছে। যার দরুন উনাদের নেক দৃষ্টি মুবারক দ্বারা বহু মানুষ যাহেরী ও বাতেনী সুস্থতা লাভ করেছেন। এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি। স্বপ্নের মাধ্যমে তিনি উক্ত পীরবোনকে যে নেক দৃষ্টি মুবারক প্রদান করেছেন উনার বদৌলতে তিনি তৎক্ষনাৎ সুস্থতা লাভ করতে পেরেছেন। সুবহানাল্লাহ!
-আহমদ ত্বলায়াল বুশরা।
আরও পড়ুন
সব ›
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।